হয়। সে সময় ক্রিয়া থাকে অনুল্লেখিত। এখানেও তেমনটি ঘটেছে। আর বক্তব্যের শুরুতেই শব্দটি ব্যবহার করার মধ্যে এই ইঙ্গিতটি নিহিত রয়েছে যে, এতদস-শ্রিষ্ট বক্তব্যটি সাধারণ কোনো বক্তব্য নয়। আর এ বক্তব্যে উল্লেখিত বিষয়াবলীর উপরে আল্লাহ্ ব্যতীত অন্য কারো কোনো প্রকার প্রভাব বা অধিকার নেই। বিস্ময় প্রকাশার্েও শব্দটির ব্যবহার সুপ্রচল। যেমন-___ সুবহানাল্পহ্ (আল্লাহ্ কতোই না পবিভ্র!)। এরপর বলা হয়েছে___ আল্লাজী আস্র বি আ"বদিহী । কথাটির অর্থ__ যিনি তার বান্দা ৰা দাসকে রজনীযোগে ভ্রমণ করিয়েছিলেন । অর্থাৎ সেই মহাপবিত্র ও ওয়া সাল্লামকে রজনীযোগে এক বিস্ময়কর ভ্রমণে নিয়ে গিয়েছিলেন । এরপর বলা হয়েছে__ 'লাইলান' (রেজনীযোগে)। “ইসরা কথাটির অর্থও রাত্রিকালিন ভ্রমণ । এতদ্সত্তেও “লাইলান' বা রাত্রির কথা অনির্দিষ্টবাচক রূপে উল্লেখ করে এখানে একথাটিই বোঝানো হয়েছে যে, ওই ভ্রমণ করানো হয়েছিলো রাতের কোনো এক সময়ে অত্যন্ত স্বল্প সময়ের জন্য । এরপর বলা হয়েছে___ “মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকৃস' (মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আবৃসায়)। অর্থাৎ কাবা শরীফের মসজিদের এলাকা থেকে বায়তুল মাকদিস মসজিদ পর্যন্ত । হজরত আনাস রা. থেকে মালেক বিন স*সাহ্্র মাধ্যমে ইমাম বোখারী ও ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আমি কাবা মসজিদের প্রাঙ্গণে তন্দ্রামগ্র ছিলাম । এমন সময় জিবরাইল আমীন সেখানে বোরাক নিয়ে উপস্থিত হলেন। অপর বর্ণনায় এসেছে, আমি শুয়েছিলাম কাবা শরীফের হাতিমে । এমন সময় এলেন এক জ্যোতির্ময় আগন্তুক । (গ্রন্থকার বলেন) আমি সুরা ওয়ান্ নজ্মের তাফসীরে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। কোনো কোনো আলেম বলেছেন, রসুলেপাক স. তখন শায়িত ছিলেন তার হয়। উল্লেখ্য যে, মক্কা শরীফের পুরো এলাকাই মসজিদে হারামের সীমানাভূত। আয়াতে “মসজিদে হারাম থেকে' বলা হয়েছে সে কারণেই । অর্থাৎ হজরত উম্মে হানীর গৃহও মসজিদে হারামের অন্তর্ভূত। বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হজরত আনাসের হাদিসে রয়েছে কাবা প্রাঙ্গণের কথা । আবার হজরত আনাস থেকে হজরত আবু জরের মাধ্যমে বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আমি শুয়েছিলাম । সেখান থেকে কাবা গৃহের ছাদ ভেদ করে আমাকে নিয়ে যাওয়া হয়েছিলো । গ্রন্থকার বলেন) আমি এই হাদিসটির ব্যাখ্যাও সুরা “ওয়ান্ নজ্মের' তাফসীরে সন্নিবেশিত করেছি । যথাস্থানে তা দ্রষ্টব্য । তাফসীরে মাযহারী/১৬ ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।