পরম্পরায় হজরত ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন ইমাম আহমদ, তিররানী ও বায়হাকী । এই বর্ণনার শেষে রয়েছে, রসুল স. আরো বললেন, তোমরা কি মনে করেছো আমার শাফায়াত হবে মুত্তাকীদের জন্য? না। আমার শাফায়াত হবে আমার পাপী উম্মতের জন্য । এক হাদিসে বর্ণিত হয়েছে, যারা কবীরা গোনাহ করেছে, তাদের জন্যই হবে আমার শাফায়াত । হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনাস ইবনে মালেক থেকে আবু দাউদ, তিরমিজি, হাকেম ও বায়হাকী । আর হজরত আবদ বিন বাশীর থেকে তিবরানী ও আবু নাঈম । তিবরানী তাঁর আওসাত নামক পুস্তকে হজরত ইবনে ওমর থেকেও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। অনুরূপ হাদিস বর্ণনা করেছেন তিবরানী তার “কবীর' নামক পুস্তকে জননী উম্মে সালমা থেকে এবং তিরমিজি ও হাকেম হজরত জাবের থেকে । আবার কা'ব ইবনে উজরাত এবং তাউস্ সূত্রেও অনুরূপ হাদিস এসেছে। বায়হাকী লিখেছেন, হাদিসটির সূত্র পরম্পরা অপরিণত ও উত্তম। তাবেয়ীগণের যুগে হাদিসটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ইবনে আবী হাতেম তার 'আসুসুন্নাহ' গ্রন্থে হজরত আনাস থেকে সর্বোন্নত সূত্রে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, আমি প্রতিনিয়ত আমার প্রডুপালকের কাছে শাফায়াত করতে থাকবো এবং তিনিও আমার শাফায়াত কবুল করতে থাকবেন । শেষে আমি নিবেদন করবো, হে আমার প্রডুপালনকর্তা । যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লহ্' কলেমার প্রতি বিশ্বাস রাখে, তার জন্যও আমার শাফায়াত কবুল করে নাও । আল্লাহু আমার নিবেদন কবুল করবেন এবং বলবেন, হে আমার প্রিয়তম রসুল! এ অধিকার তোমার কিংবা অন্য কারো নেই। শপথ আমার কল্যাণের, পরাক্রমের এবং দয়ার! যারা লা ইলাহা ইল্লাল্পহ' বলেছে, তাদের কাউকে আমি দোজখে প্রবেশ করাবো না। অপর এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, আমি আমার উম্মতের অনুত্তম মানুষের জন্য হবো উত্তম মানুষ । আমার শাফায়াতের মাধ্যমে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাবো । আর আমার উম্মতের মধ্যে যারা উত্তম তারা তো জান্নাতে প্রবেশ করবে শাফায়াত ব্যতিরেকেই। হজরত উবাদা ইবনে সামেত থেকে তিবরানী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার জীবনাধিকারী সেই পবিভ্রতম সত্তার শপথ! পুনরুথান দিবসে আমি হবো সকল মানুষের অগ্ননায়ক । আমার এই উক্তি দান্তিকতামুক্ত। সেদিন সকল মানুষ সমবেত হবে আমারই পতাকা তলে। আমারই হাতে সেদিন থাকবে প্রশংসার পতাকা । আমি আমার অনুসরণকারীদেরকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপনীত হবো । বলবো, দরজা উন্মুক্ত করা হোক। প্রহরীরা বলবে, আপনি কেঃ আমি বলবো, মোহাম্মদ । তাফসীরে মাযহারী/১৫৯ |1111.011100119.0011
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।