Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

আর মাকামে শাফায়াতের নামই হচ্ছে মাকামে মাহমুদ । অর্থাৎ শাফায়াত তিনবার অনুষ্ঠিত হলেও শাফায়াতের স্থান হবে একটিই । ওই স্থানটি মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থান । মাসআলাঃ মুতাজিলা ও খারেজীরা শাফায়াতকে স্বীকার করে না। তারা বলে, কবীরা গোনাহকারী কেউ যদি তওবা ব্যতিরেকে মারা যায়, তবে চিরদিনের জন্য সে জাহান্নামী হবে। তার জন্য কোনো শাফায়াত করা হবে না। অথচ শাফায়াত সম্পর্কে বর্ণিত হাদিসগুলো “সুবিদিত' পর্যায়ের । হজরত ইবনে ওমর থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. একবার তেলাওয়াত করলেন, হজরত ইব্রাহিমের এই উক্তি__ “হে আমার প্রভৃপালক! এ সকল প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত । কিন্তু কেউ অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু।' তারপর পাঠ করলেন হজরত ঈসার উক্তি “তুমি যদি তাদের শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তো তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।' এরপর দু'হাত উত্তোলন করে বললেন, আমার উম্মত। আমার উম্মত। তারপর কেঁদে ফেললেন। আল্লাহ তখন জিবরাইলকে বললেন, করবো। “আলআওসাত' গ্রন্থে বায্যার এবং উত্তম সূত্রে হজরত আলী থেকে আবু নাঈম উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, আমি আমার উম্মতের জন্য শাফায়াত করবো, আমার প্রভুপালক তখন আমাকে বলবেন, তুমি কি পরিতুষ্ট? আমি বলবো, হ্যা। এক হাদিসে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আমার প্রভুপালক আমাকে দু'টি বিষয়ের যে কোনো একটিকে বেছে নেয়ার অধিকার দিয়েছেন। একটি হচ্ছে_ আমার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করানো হবে। দ্বিতীয়টি হচ্ছে__ আমাকে দেয়া হবে শাফায়াতের সুযোগ । আমি শাফায়াতকেই গ্রহণ করেছি। সুতরাং আমি আমার সকল উম্মতের জন্য শাফায়াত করতে পারবো। অপর এক বর্ণনায় এসেছে, আমার শাফায়াত হবে তাদের জন্য, যারা শিরিকসহ মৃত্যুবরণ করেনি। হজরত আউফ বিন মালিক আশজায়ী থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি, ইবনে মাজা, হাকেম, ইবনে হাব্বান, বায়হাকী ও তিবরানী । হাকেম বলেছেন, হাদিসটি বিশুদ্ধসূত্রসম্থলিত। এই হাদিসটি আবার উত্তমসূত্র পরম্পরায় হজরত মুয়াজ ইবনে জাবাল এবং হজরত আবু মুসা আশয়ারী থেকে বর্ণনা করেছেন, ইমাম আহমদ, বায্যার ও তিবরানী। আর বিশুদ্ধ সূত্র অক্ষরে মাহারী৫৮ ||||/॥.811100118.00

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।