ইবনে হাজারও এর সঠিকতার সমর্থক। কিন্তু বায়হাকী এর সূত্রপ্রবাহকে বলেছেন কালাবী বলেছেন, জান্নাতীরা ও জাহান্নামীরা চলে যাবে তাদের আপন আপন আবাসে। তখন দেখা যাবে ইমানদারদের একটি দল দোজখের আগুনে দগ্ধ হচ্ছে । তাদেরকে লক্ষ্য করে কাফের, মুশরিক ও মুনাফিকেরা বলবে, আমরা তো ভোগ করছি কুফরী, শিরিক ও মুনাফিকির যথাশাস্তি ৷ কিন্তু তোমাদের ইমান তো তোমাদের কোনো কাজেই এলো না। একথা শুনে তারা পরিত্রাণের জন্য চিৎকার জুড়ে দিবে। তাদের চিৎকারের আওয়াজ জান্নাতবাসীদের কানেও পৌছবে । তারা তখন অগ্নিদঞ্ধ ইমানদারদের মুক্তির জন্য বাবা আদমের কাছে ধর্ণা দিবে । এরপর একে একে যাবে অন্য নবীদের কাছে। সকলেই তাঁদের অক্ষমতার কথা জানালে শেষে সকলে উপস্থিত হবে রসুল স. এর মহান সন্নিধানে। তিনি স. মহান প্রভুপালকের উদ্দেশ্যে সেজদাবনত হবেন । নিবেদন জানাবেন, হে আমার প্রিয়তম আল্লাহ্! তোমার একদল পাপী বান্দা জাহান্নামের আগুনে দপ্ধমান। তারা পাপী হলেও তোমার এককত্ব সম্পর্কে তারা ছিলো নিঃসন্দিপ্ধ। তারা এখন অবিশ্বাসী, অংশীবাদী ও কপটচারীদের ব্যঙ্গ-বিদ্ধপের শিকার । আল্লাহ্ বলবেন, আমার অতুলনীয় মর্যাদার শপথ! আমি তাদেরকে অবশ্যই দোজখ থেকে নিষ্কৃতি দিবো। ইবনে হাজার আরো লিখেছেন, এই বর্ণনাটি মেনে নিলে দরওয়ারদির ওই বর্ণনাটিকে পরিত্যাগ করতে হয়। কারণ দরওয়ারদির বর্ণনায় এসেছে, শাফায়াত করা হবে হাশর ময়দানের বিপদগ্রস্তদেরকে বিপদমুক্ত করার জন্য । আর ওই ঘটনা ঘটবে বেহেশত ও দোজখে মানুষের গমনের পূর্বে । তাই বলতে হয়, এখানকার এই বর্ণনাটি অদৃঢ়সূত্রসম্বলিত যা বিশুদ্ধ সূত্রবিশিষ্ট বর্ণনার পরিপন্থী | অর্থাৎ শাফায়াত সংঘটিত হবে হাশরের ময়দানে । সুয্যুতি লিখেছেন, বর্ণনা দু'টো পরস্পরবিরোধী মনে হলেও প্রকৃতপক্ষে এতে পরস্পরবিরোধিতার কিছু নেই। শাফায়াত একবার হবে হাশরের ময়দানে এবং পরবর্তীতে হবে সকলের বেহেশত ও দোজখে গমনের পর__ এ কথা মেনে নিলেই এক্ষেত্রে বৈপরীত্য বলে আর কিছু থাকে না। আমি বলি, মানুষ সুপারিশকারী অন্বেষণ করবে তিনবার । একবার হাশর- প্রান্তরের অসহ্য কষ্ট থেকে পরিত্রাণ লাভের নিমিত্তে, দ্বিতীয়বার জান্নাতে প্রবেশের পূর্বে এবং তৃতীয়বার দোজখ থেকে পাপী বিশ্বাসীদের মুক্তির লক্ষ্যে । এক হাদিসে পরিষ্কাররূপে উল্লেখ করা হয়েছে, রসুল স. বলেছেন, আমি আমার প্রভুপালকের সকাশে সুপারিশ করবো তিনবার । তিনি এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ । তাই এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দের অবকাশ নেই যে, শাফায়াত অনুষ্ঠিত হবে তিনবার । তাফলীরে মাযহারী/১৫৭ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।