Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হবে। যাচ্ঞা করো । অভিলাষ পূরণ করা হবে । আমি বলবো, হে আমার প্রিয়তম প্রভুপালক! তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো। অপেক্ষমান জনতাকে দাও জান্নাতের প্রবেশাধিকার । মঞ্জুর করা হবে তার সুপারিশ । এরপর আলোচিত হয়েছে দোজখবাসীদের প্রসঙ্গ । বলা হয়েছে, বিপুল সংখ্যক লোক পতিত হবে দোজখে। বিভিন্ন রকমের শাস্তিতে নিপতিত হবে তারা। কারো শাস্তি হবে অল্প। কারো অধিক। আগুন কেবল জ্বালাতে থাকবে কারো কারো পায়ের গ্রন্থি । আগুনে দগ্ধ হতে থাকবে কারো কারো হাটু ও তার নিম্নাংশ, কারো কারো কোমর ও তার নিম্নভাগ । কারো কারো মুখ ছাড়া সমস্ত শরীরই থাকবে অনলাবৃত। আমি নিবেদন জানাবো, হে আমার প্রিয়তম প্রভুপালক! আমার উম্মতের কোনো কোনো লোক এখনও অগ্নি-আক্রান্ত । আল্লাহ্‌ বলবেন, যাদেরকে চিনতে পারো, তাদেরকে বের করে নিয়ে এসো । আমি আমার পাপী উম্মতকে একে একে দোজখ থেকে বের করে নিয়ে আসবো । শেষে আমার কোনো উম্মতই আর দোজখে থাকবে না। এরপর আল্লাহ্‌ দিবেন শাফায়াতের সাধারণ অনুমতি । তখন নবী শহীদ ও অন্যান্য পুণ্যবানেরাও শাফায়াত করতে থাকবে । সবশেষে আল্লাহ্‌ আমাকে বলবেন, এক দীনার পরিমাণ ইমানও যাদের বক্ষদেশে রয়েছে, তাদেরকেও বের করে নিয়ে এসো। এরপর একে একে হুকুম দিবেন, তাদেরকেও বের করে নিয়ে এসো, যাদের অন্তরে রয়েছে দুই তৃতীয়াংশ, অর্ধেক, একচতুর্থাংশ, এক ক্রাত অথবা একটি শস্যদানাতুল্য ইমান। এভাবে অবশেষে এমন কোনো লোক আর দোজখে থাকবে না, যে আল্লাহ্‌র উদ্দেশ্যে সামান্যতম ভালো কাজ করেছে । সকলের শেষে আল্লাহ্‌ বলবেন, শাফায়াতকারী তাদের শাফায়াতের কাজ শেষ করেছে। এখন রইলাম আমি। আমি তো আরহামুর রহিমীন। একথা বলে আল্লাহ্‌ তার আনুরূপ্যবিহীন হাত দোজখে প্রবেশ করিয়ে বহুসংখ্যক দোজধীকে বের করে আনবেন। যাদের শরীর পুড়ে হয়ে গিয়েছিলো জলম্ত অঙ্গারের মতো। হাফেজ ইবনে হাজার বলেছেন, উপরে বর্ণিত দীর্ঘ হাদিসটি বর্ণিত হয়েছে বিভিন্ন বর্ণনাথগ্ডকে একত্র করে। বর্ণনাসূত্রগুলোর মূল মাধ্যম মদীনা শরীফের প্রধান বিচারপতি ইসমাইল বিন রাফে । তার নির্ভরযোগ্যতা সম্পর্কে কারো কারো অনুযোগ রয়েছে। কেউ কেউ বলেছেন, তিনি বিভিন্ন সূত্রে প্রাপ্ত বর্ণনাগুলোকে এককরূপে উপস্থাপন করেছেন। এভাবে অনেক হাদিসকে বানিয়েছেন একটি হাদিস। হাফেজ আবু মুসা মাদানীও হাদিসটির বর্ণনাকারী । তার বর্ণনাসূত্রভূত কোনো কোনো বর্ণনাকারীর গ্রহণযোগ্যতা সম্পর্কেও রয়েছে অনেক অভিযোগ । কিন্তু যে সকল সূত্রে বর্ণনাগুলো সংকলিত হয়েছে, সে সকল সূত্র আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত। ইবনে আরাবী ও কুরতুবীও হাদিসটিকে সহীহ্‌ বলে উল্লেখ করেছেন। তাফসীরে মাযহারী/১৫৬ |1|1|1,011100119,00]

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।