Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

নিবেদন শ্রধণ করবো। আরশের সামনে গিয়ে সেজদায় পতিত হবো। আল্লাহতায়ালা সর্বজ্ঞ । তবু বলবেন, অভিলাষ প্রকাশ করো । আমি বলবো, হে আমার প্রভুপালনকর্তা । তুমি আমাকে শাফায়াতের অধিকার দান করবে বলে ওয়াদা করেছো । তোমার ওই বিশেষ অনুগ্রহের সূত্রে আজ আমার নিবেদন __ বিপদগ্রস্ত মানুষের জন্য আমার সুপারিশ কবুল করো । অতিদ্রুত সকলের বিচার শ্ীমাংসা করে দাও । আল্লাহ্‌ বলবেন, তোমার সুপারিশ কবুল করলাম । এরপর শুরু হবে বিচার। হাদিস শরীফে এরপর দেয়া হয়েছে সকল পশু-পাখির বিচারের দীর্ঘ বিবরণ। তারপর উল্লেখ করা হয়েছে মানুষের বিভিন্ন প্রকার অনাচার অত্যাচারের বিচার-মীমাংসার কথা । এরপর সকলকে নির্দেশ দেয়া হবে প্রত্যেকে তাদের আপনাপন উপাস্যের সঙ্গে মিলিত হও । অংশীবাদীরা তখন মিলিত হবে তাদের বাতিল দেব-দেবীদের সঙ্গে। আর ইমানদারেরা হয়ে যাবে পৃথক। মুনাফিকেরাও থাকবে তাদের সঙ্গে। আল্লাহতায়ালা তার আনুরূপ্যবিহীন কদম কিঞ্চিত উন্মোচন করবেন। বর্ণনাতীত সৌন্দর্য অবলোকন করে ইমানদারেরা লুটিয়ে পড়বে সেজদায়। কিন্তু মুনাফিকেরা সেজদা করতে পারবে না। শক্ত হয়ে যাবে তাদের সমস্ত শরীর। স্থানুর মতো দীড়িয়ে থাকবে তারা । এরপর দোজখের উপর প্রতিষ্ঠা করা হবে পুলসিরাত। সকলকে হুকুম দেয়া হবে, পুলসিরাত পার হও । কেউ কেউ ওই সেতু পার হবে বিনা বাধায়। কেউ কেউ কিছুটা বাধা প্রাপ্ত হবে। কিন্তু কষ্টে সৃষ্টে পৌছে যাবে ওপারে । কেউ কেউ তাদের শরীরে পাবে লোহার শিকলের আঘাত । ফলে তারা আহত হয়ে পড়ে যাবে দোজখের আগুনে । যারা পুলসিরাত অতিক্রম করবে তারা আবার হবে সুপারিশকারীর মুখাপেক্ষী ৷ সুপারিশের প্রস্তাব নিয়ে তারা তখন গমন করবে নবী আদমের কাছে। তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণের কথা স্মরণ করে বলবেন, আমি তোমাদের সুপারিশ করার উপযুক্ত নই । তোমরা নুহের কাছে যাও। লোকেরা যাবে নুহ নবীর কাছে। তিনিও জ্ঞাপন করবেন তার অপারগতা । এরপর বিপদায়িত জনতা একে একে যাবে ইব্রাহিম, মুসা ও ঈসা-_ এই নবীত্রয়ের নিকটে । তারাও প্রকাশ করবেন তাদের অক্ষমতার কথা । শেষে সকলে আসবে আমার কাছে । আমি আল্লাহ্‌র পক্ষ থেকে পেয়েছি তিন ধরনের শাফায়াতের অধিকার। আল্লাহতায়ালা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ । আমি তখন বেহেশতের কপাটের শিকল ধরে নাড়া দিবো । খুলে হতেই আমি পতিত হবো সেজদায়। আল্লাহ্‌ আমাকে দান করবেন তার মযাদা ও মহত্রে প্রশংসা প্রকাশের এক বিশেষ অনুমতি, যা ইতোপূর্বে কাউকে দেয়া হয়নি ও পরবর্তীতেও আর কাউকে দেয়া হবে না। তারপর বলবেন, প্রিয়তম রসুল আমার! মস্তক উত্তোলন করো । সুপারিশ করো। তোমার সুপারিশ কবুল করা টু তাফসীরে মাযহারী/ ৮৫৫ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।