Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞাতব্যঃ শাফায়াতে কোবরা বা মহান সুপারিশ সম্পর্কে বিস্তারিত বিবরণসমৃদ্ধ অনেক হাদিসই রয়েছে। যেমন বায্যার, আবু আ'ওয়ানা, আবু ইয়ালী ও ইবনে হাব্বান হজরত আবু বকর সিদ্দিক থেকে, বোখারী-মুসলিম প্রমুখ হজরত আবু হোরায়রা থেকে, আহমদ ও আবু ইয়ালি হজরত ইবনে আব্বাস থেকে, মুসলিম ও হাকেম হজরত হুজায়ফা ও হজরত আবু হোরায়রা থেকে এবং তিবরানী ইবনে মোবারক ও ইবনে জারীর হজরত উকবা বিন আমের থেকে । সুরা ইব্রাহিমের "ওয়া কৃলাশ শাইতুনু লামা কুদ্বিইয়াল আমরু' আয়াতের তাফসীরে আমি বিষয়টির বিস্তারিত বর্ণনা দিয়েছি । যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। কুরতুবী লিখেছেন, এটাই শাফায়াতে আম্মাহ্‌ (সাধারণ শাফায়াত), যার অধিকার দেয়া হয়েছে কেবল রসুল স.কে। এই হাদিসে আরো বলা হয়েছে, রসুল স. বলেছেন, প্রত্যেক নবীকে দেয়া হয় একটি বিশেষ দোয়ার অধিকার । অন্য নবীগণ সেই দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছেন। কিন্ত আমি তা আমার উম্মতের শাফায়াতের জন্য সংরক্ষণ করে রেখেছি। কুরতুবী শেষে বলেছেন, শাফায়াতের ফলে হাশরের ময়দানের ভয়াবহতা থেকে পরিত্রাণ পাবে সকলে এবং সকলের হিসাব নিকাশের পর্বও সম্পন্ন হবে দ্রুত। শাফায়াতের দোয়া, যার মাধ্যমে পরিত্রাণ পাবে দোজখবাসী পাপী-বিশ্বাসীরা । রসুল স. হবেন তিনটি শাফায়াতের অধিকারী । ইবনে জারীরের তাফসীরে, তিবরানীর আল মুতাওয়ালাত, আবু ইয়ালীর মসনদে, বায়হাকীর বাস্ছ গ্রন্থে, আবু মুসা মদিনীর আল মুতাওয়ালাত, আলী বিন মায়্বাদের আত্ত্য়াত ওয়াল ইসইয়ান গ্রহ্থে এবং আবু শায়েখের কিতাবুল উজমায় হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত এক দীর্ঘ হাদিসে রয়েছে শিক্গার জন্ম-বৃত্তন্ত, ফুৎকার, কিয়ামতের ভয়াবহতা, জান্নাত, জাহান্নাম, শাফায়াতের মাধ্যমে অনেক দোজখবাসীর নিষ্কৃতি ইত্যাদির বিস্তৃত বিবরণ। সেখানে আরো বলা হয়েছে, দোজখ থেকে নিষ্কৃতি- প্রাপ্তদের স্বন্ধদেশে লেখা থাকবে “রহমান কর্তৃক বিশেষ রহমতে মুক্তিপ্রাপ্ত ।' আমি নিম্নে হাদিসটির সংক্ষিপ্ত বর্ণনা লিপিবদ্ধ করলাম । হাশরের প্রান্তরে বিচারের জন্য সকলকে আটকে রাখা হবে । কিন্ত কোনো সিদ্ধান্ত দেয়া হবে না। মানুষ আহাজারি করতে থাকবে । একটা কিছু ফয়সালার জন্য হয়ে উঠবে অস্থির। তারা সুপারিশের নিবেদন জানাবে প্রথমে হজরত আদমের নিকটে । তিনি বলবেন, এ অধিকার আমার নেই । বিফল মনোরথ হয়ে মানুষ তখন ধর্ণা দিবে বিভিন্ন নবীর কাছে। কিন্ত সকলেই এ ব্যাপারে তাদের অপারগতা প্রকাশ করবেন। শেষে সকলে আসবে আমার কাছে। আমি তাদের তাফমীরে মাযহারী/১৫৪ ||11111.011100119.0011

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।