Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সুতরাং তোমরা এবার যাও শেষ রসুল মোহাম্মদ মোস্তফার দরবারে । তখন বিশাল জনতা ছুটে আসবে আমার কাছে । আমি তখন জান্নাতের দরজায় করাঘাত করবো । প্রহরী ফেরেশতারা জিজ্ঞেস করবে, কে? আমি বলবো, মোহাম্মদ । আমারই জন্য তখন খুলে দেয়া হবে জান্নাতের তোরণ । ফেরেশতাদের কণ্ঠে পুনঃ পুনঃ উচ্চারিত হবে, মারহাবা, মারহাবা । আমি সেজদাবনত হবো । আমার হদয়ে প্রক্ষেপিত হবে আল্লাহ্র পক্ষ থেকে কতিপয় প্রশংসা ও পবিত্রতাপ্রকাশক বচন। হুকুম হবে, মাথা তোলো । চাও এবং দাবি জানাও । শাফায়াত করো । তোমার শাফায়াত মণ্ত্ুর করা হবে। প্রকাশ করো তোমার মনোবাসনা । শ্রবণ করা হবে। আল্লাহ্র সঙ্গে আমার ওই একান্ত আলাপনের স্থানটিই হচ্ছে মাকামে মাহমুদ । কুরতুবী বলেছেন, তিনটি আশংকা উদ্রেককারী বিষয়ের একটি হচ্ছে এই । আর দু'টি হচ্ছে-_ ১. দোজখকে রশি দিয়ে বেধে টেনে হিচড়ে হাজির করানো হবে হাশর প্রান্তরে । ২. দোজখের ওই লেলিহান রূপ দেখে মানুষের ভয়ের কোনো সীমা পরিসীমা থাকবে না। ইবনে খুজাইমা ও তিবরানীর একটি শুদ্ধসূত্রসম্থলিত বর্ণনায় এসেছে, হজরত সালমান বলেছেন, কিয়ামতের দিন সূর্যকে দেয়া হবে তার দশ বছরের সমান তাপ এবং তাকে আনা হবে মানুষের মাথার উপরে । লোকেরা তখন উপস্থিত হবে রসুল স. এর নিকটে । নিবেদন জানাবে শাফায়াতের । রসুল স. বলবেন, হ্যা । আমি তোমাদের সঙ্গী হবো । একথা বলে তিনি জান্নাতের দরজার কড়া নাড়বেন। ভিতর থেকে জিজ্ঞেস করা হবে, কে? তিনি বলবেন, মোহাম্মদ । দরজা উন্মুক্ত করে দেয়া হবে। তিনি প্রবেশ করবেন। আল্লাহ্র উদ্দেশ্যে পতিত হবেন সেজদায়। নির্দেশ হবে, মাথা তোলো । অভিলাষ প্রকাশ করো, পূরণ করা হবে । শাফায়াত করো, কবুল করা হবে । এই শাফায়াতের মাকামই হচ্ছে “মাকামে মাহমুদ" । কুরতুবি বলেছেন, বর্ণনাটি অসম্পূর্ণ । কিন্ত ইবনে আবী হাতেম তার *আস্সুন্রাহ্‌' গ্রন্থে এবং তার বর্ণনায় বিষয়টি বিশদভাবে এনেছেন । তাদের বর্ণনার শেষদিকে বলা হয়েছে, যাদের অন্তরে গম, যব অথবা সরিষার দানার সমপরিমাণ ইমান থাকবে, তাদের জন্য শাফায়াত করা হবে । শাফায়াতের ওই মাকামই হবে মাকামে মাহমুদ । হজরত কা'ব ইবনে মালিক থেকে তিবরানী উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ্‌ সকলকে পুনরুখিত করবেন । আমি ও আমার উম্মত থাকবো একটি উচ্চভূমিতে । আমার প্রভৃপালনকর্তা আমাকে পরিধান করাবেন একটি সবুজ পোশাক । তারপর আমাকে শাফায়াতের অনুমতি দেয়া হবে। আমি তখন ওই সকল শব্দ ও বাক্যের মাধ্যমে তার প্রশংসা করতে থাকবো, যা তার জন্য শোভন । ওই স্থানের নামই প্রশংসিত স্থান। তাফসীরে মাযহারী/১৫৩ |1111.011100119.0011

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।