মোহাম্মদ! তিনি স. বলবেন, এই যে আমি । হে আমার প্রভৃূপালক! আমি তো লাভ করেছি তোমার সান্নিধ্যের কল্যাণ । সকল কল্যাণের অধিকারী কেবল তুমি। অকল্যাণ থেকে তুমি সম্পূর্ণরূপে সম্পর্কচ্যত। তুমি যাকে পথের সন্ধান দাও, সে- ই হয় পথপ্রাপ্ত। তোমার অপার প্রীতিপ্লাবিত এই দাস এখন তোমার সকাশে দণ্ডায়মান । তুমিই তোমার অসীম অনুগ্রহের কারণে তাকে দান করেছো মানব অস্তিত্। আর তার সততপ্রত্যাবর্তন তোমারই অভিমুখী । এভাবে সমগ্র সৃষ্টি তোমার দিকেই ধাবিত। অন্য কোনো দিকে পলায়নের সাধ্য কারো নেই। পলায়নকারীদেরও অনিবার্য গস্তব্য কেবলই তুমি। হে মহিমময় কাবাগৃহের একমাত্র অধিকর্তা! তুমি মহা কল্যাণময় ৷ সকল কিছু অপেক্ষা সমুচ্চ ৷ একথা বলে রসুল স. তার শাফায়াতের দায়িত্ব পালন করবেন। অধিষ্ঠিত হবেন ওই মর্যাদায়, যার সম্পর্কে আলোচ্য আয়াতে বলা হয়েছে__ “আসা আঁই ইয়াবৃআছাকা রব্বুকা মাকামাম মাহমুদা" (আশা করা যায় তোমার প্রভপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে । হাসান বসরী সূত্রে তিরমিজি এবং হজরত আবু সাঈদ খুদরী থেকে ইবনে খুজাইমা ও ইবনে মারদুবিয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমি আদম সন্তানদের অগ্রণী। এটা আমার কোনো অহমিকা প্রকাশক উক্তি নয়। মহা বিচারের দিবসে আমার হাতেই থাকবে প্রশংসার পতাকা । আমার এই বক্তব্যটিও অহংকার মুক্ত । ওই দিন সকল আদম সন্তান সমবেত হবে আমার পতাকাতলে। সমাধিক্ষেত্র থেকে সর্বপ্রথম পুনরুখিতও হবো আমি । আমার এ কথার মধ্যেও অহংকারের লেশ মাত্র নেই। ওই দিন তিনটি বিষয় হবে সকলের আশংকার কারণ । বিপদগ্রস্ত জনতা শাফায়াতের আশায় তখন উপস্থিত হবে আদমের নিকটে । বলবে, আপনি আমাদের সকলের পিতা । সুতরাং আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম বলবেন, আমার একটি বিভ্রমের কারণে আমাকে নামিয়ে দেয়া হয়েছিলো পৃথিবীতে । তোমরা বরং নুহের কাছে যাও । নবী নুহের কাছে যখন সকলে একত্র হবে, তখন তিনি বলবেন, আমার প্রার্থনার কারণে আল্লাহ্ মহাপ্রাবনের মাধ্যমে তার সৃষ্টিকে ধ্বংস করেছিলেন। তোমরা বরং ইবাহিম খলিলুল্লাহ্র কাছে যাও। লোকেরা তাই করবে । নবী ইব্রাহিম বলবেন, আমি এমন তিনটি কথা বলেছি, যা প্রকাশ্যতঃ অসত্য । সুতরাং তোমাদের অভিলাষ পূরণার্থে মুসা কলীমুল্লাহ্র নিকটে যাওয়াই উত্তম। কিংকর্তব্যবিমূঢ় জনতা তখন তাই করবে। তাদের নিবেদন শুনে মুসা কলীমুল্লাহ্ বলবেন, হত্যার উদ্দেশ্য না থাকা সত্বেও আমার প্রহারে এক লোকের মৃত্য ঘটেছিলো। অতএব তোমরা ঈসা রূহুল্লাহ্র কাছে যাও । মুসা কলিমুল্লাহ্র পরামর্শক্রমে তারা তখন উপস্থিত হবে ঈসা রূহুল্লাহ্ সকাশে । তাদের আবেদন শুনে তিনি বলবেন, আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহ্কে পরিত্যাগ করে আমার উপাসনায় লিপ্ত হয়ে পড়েছিলো। তাফসীরে মাযহারী/১৫২ ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।