Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

তো শেষেই হবে। এর পূর্বে ঘটবে পুলসিরাত অতিক্রমের ঘটনা । পুলসিরাত অতিক্রম করতে গিয়ে অনেকেই পতিত হবে দোজধে। কিন্তু হজরত হুজায়ফা কর্তৃক বর্ণিত একটি যথাসূত্রসম্থলিত হাদিসে পুলসিরাত অতিক্রমের কথা এসেছে শাফায়াতের পরে । আর হজরত আবু হোরায়রা ও হজরত আবু সাঈদ খুদরীর বর্ণনায় এসেছে, তখন প্রত্যেককে হুকুম দেয়া হবে, পৃথিবীতে যে যার ইবাদত করেছে সে তার পশ্চাতে দণ্ডায়মান হও। এরপর পৃথক করে ফেলা হবে মুমিন ও মুনাফিকদেরকে। তারপর প্রতিষ্ঠিত করা হবে পুলসিরাত। তারপর দেয়া হবে শাফায়াত এবং দোজখ থেকে বের করে আনার হুকুম । প্রত্যেকে তখন একত্র হবে তাদের নেতাদের পশ্চাতে । আর শাফায়াতের মাধ্যমে দোজখ মুক্তির ঘটনাটি ঘটবে সকলের শেষে । এই ধারাবাহিকতাটির উল্লেখ করেছেন কাষী আয়া ও ইমাম নববী । আমি বলি, বর্ণিত হাদিসসমূহের বিবরণ কিছুটা সংক্ষিপ্ত । প্রকৃত কথা এই যে, শাফায়াত হবে দু'বার । প্রথম বার হবে হাশরের প্রান্তরের কষ্টদায়ক অবস্থান থেকে মুক্তির লক্ষ্যে । দ্বিতীয়বার হবে দোজখ থেকে পরিত্রাণ প্রদানের জন্য । অন্যান্য হাদিসে এরকম বলা হয়েছে। আমি আরো বলি, বর্ণিত হাদিসের “ফী দারিহী' কথাটির অর্থ হবে জান্নাত । কেননা জান্নাতই হচ্ছে আল্লাহ্র দীদারের একমাত্র স্থান। আর নিঃসন্দেহে আল্লাহকে দেখে সেজদায় পতিত হওয়ার ঘটনাটি ঘটবে জান্নাতে ৷ হজরত ইবনে ওমর থেকে বোখারী কর্তৃক বর্ণিত হয়েছে, লোকেরা তখন ইতস্ততঃ বিক্ষিপ্ত অবস্থায় ছুটাছুটি করতে থাকবে । আর প্রত্যেকে থাকবে তাদের আপনাপন নবীদের সঙ্গে এবং তাদেরকে তারা শাফায়াত করার জন্য নিবেদনও জানাবে । কিন্তু শাফায়াতের অধিকার পাবেন কেবল শেষ নবী মোহাম্মদ স.। আল্লাহ্‌ তার প্রিয়তম রসুলকে দপ্ডায়মান করিয়ে দিবেন মাকামে মাহমুদে বা প্রশংসিত স্থানে । অন্যান্য হাদিসে বিষয়টির বর্ণনা এসেছে এভাকে__ সূর্য তখন নেমে আসবে অতি নিকটে । তার প্রচণ্ড উত্তাপে সৃষ্টি হবে মানুষের শরীর থেকে ঘামের স্রোত। ওই স্বেদস্তরোতে মানুষের শরীর ডুবে যাবে তাদের কান পর্যস্ত। তখন তারা আদি পিতা আদমের নিকটে সমবেত হয়ে শাফায়াতের জন্য ফরিয়াদ জানাবে । বাবা আদম বলবেন, শাফায়াত করার অধিকার আমার নেই । সর্বশেষে উদভ্রান্ত জনতা উপস্থিত হবে রসুল স. সকাশে। আল্লাহ্‌র অনুমতিক্রমে তিনি শাফায়াত করবেন। জড়িয়ে ধরবেন জান্নাতের দরজা । আল্লাহ্‌ তখন তার প্রিয়তম রসুলকে দীড় করাবেন মাকামে মাহমুদে ৷ তার ওই অভূতপূর্ব মর্যাদা অবলোকন করে সমবেত জনমগ্ডলী শতমুখে তার প্রশংসা করতে থাকবে। হজরত হুজায়ফা থেকে বাযযার ও বায়হাকী উল্লেখ করেছেন, আল্লাহ তখন সকল মানুষকে সমবেত করবেন এক বিশাল প্রান্তরে । আপনাপন পরিণতির ভাবনায় তখন সকলেই হয়ে পড়বে বাকরুদ্ধ । সর্বপ্রথম আহ্বান করা হবে তাফসীরে মাযহারী/১৫১ |1|1|1,011100119,00]

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।