দানের আদেশ। আর আমি তাদেরকে জাহান্নাম থেকে এনে পৌছে দিবো বেহেশতে । তৃতীয়বারও ঘটবে এরকম শাফায়াতের ঘটনা । অবশেষে জাহান্নামে থাকবে কেবল তারা, যাদের জাহান্নামী হওয়ার বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। এ পর্যস্ত বলার পর রসুল স. তেলওয়াত করলেন__ আশা করা যায় তোমার প্রভুপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে । এরপর তিনি স. উপস্থিত সহচরবর্গকে লক্ষ্য করে বললেন, এই হচ্ছে মাকামে মাহমুদের বিবরণ, যার অঙ্গীকার করেছেন তোমাদের প্রভূপালক তোমাদের নবীর সঙ্গে। হজরত আনাস থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত একটি হাদিসেও শাফায়াতের কথা বলা হয়েছে। হাদিসটির বিবরণভঙ্গি এরকম___ রসুল স. বলেন, আমি আমার প্রভৃপালনকর্তার নিকটে শাফায়াতের মাকামে অনুপ্রবেশের অনুমতি প্রার্থনা করবো । আমাকে অনুমতি দেয়া হবে। আমার হদয়ে তখন প্রক্ষেপ করা হবে আল্লাহ্র পক্ষ থেকে কিছু প্রশংসা প্রকাশক বাক্য, যে বাক্যগুলো এখন আমার স্মৃতিতে নেই। ওই বাক্যগুলোর মাধ্যমে আল্লাহ্র স্তব-স্ুতি বর্ণনা করার পর আমি সেজদাবনত হবো । আল্লাহ্ বলবেন, হে আমার প্রিয়তম রসুল! মস্তক উত্তোলন করো, তোমার নিবেদন ও দাবি পূরণ করা হবে। কবুল করা হবে তোমার প্রার্থনা_ শাফায়াত। আমি বলবো, হে আমার প্রভুপালনকর্তা! আমার উম্মত। আমার উম্মত । আল্লাহ্ বলবেন, যার অন্তরে যবের দানা পরিমাণ ইমান আছে তাকে নরক থেকে বের করে নিয়ে এসো । আমি তার নির্দেশ প্রতিপালন করবো। পুনরায় তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করার পর সেজদায় লুটিয়ে পড়বো আমি । নির্দেশ হবে, যাদের অন্তরে সরিষার দানা অপেক্ষাও কম পরিমাণ ইমান রয়েছে, তাদেরকেও বের করে নিয়ে এসো। আমি তৎক্ষণাৎ এ নির্দেশ পালন করবো । এরপর রসুল স. এভাবে তৃতীয় ও চতুর্থবার শাফায়াতের কথা উল্লেখ করলেন। তারপর বললেন, শেষে আমি বলবো, হে আমার মহাদয়ার্্র প্রভুপালক! ওই সকল লোককে বের করার নির্দেশও আমাকে প্রদান করুন যারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছিলো । আল্লাহ্ বলবেন, আমার সম্মান, মহত, পরাক্রম ও প্রতাপের শপথ! যারা লা ইলাহা ইল্লাল্লাহ্ বলেছিলো, তাদেরকে আমি অবশ্যই নিষ্কৃতি দিবো। আল্লামা সুয্যুতি লিখেছেন, বিদ্বজ্জনেরা বর্ণিত হাদিসটির বিশুদ্ধতা সম্পর্কে গভীর সন্দেহ পোষণ করেছেন । কেননা এখানে প্রথমে বর্ণিত হয়েছে, বিচারের জন্য অপেক্ষমান জনতার দুঃখ কষ্টের কথা । শেষাংশে এসেছে শাফায়াত ও দোজখ থেকে পরিত্রাণের আলোচনা । বলাবাহুল্য যে, শাফায়াত ও দোজখ মুক্তি তাফসীরে মাযহারী/১৫০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।