খলিলুল্লাহ্র নিকটে যাও। লোকেরা উপস্থিত হবে ইবাহিম খলিলুল্লাহ্ সকাশে । তার তখন মনে পড়ে যাবে ওই তিনটি বচনের কথা যা প্রকাশ্যতঃ অসত্য । ওই তিনটি উক্তি হচ্ছে-_ ১. মিসরের বাদশাহর কাছে তিনি তার স্ত্রী সারাকে বলেছিলেন তার বোন । ২. অংশীবাদীদের মেলায় গমনের জন্য আহ্বান জানানো হলে তিনি বলেছিলেন, আমি অসুস্থ । ৩. তাদের মূর্তিগুলোকে ভাঙার পর একটি অক্ষত মূর্তিকে দেখিয়ে বলেছিলেন, একাজ করেছে ওই মূর্তিটি । ওই তিনটি কথা মনে পড়ার কারণে নবী ইব্রাহিম তখন লজ্জিত হবেন এবং বলবেন, হে জনতা! তোমরা রসুল মুসার কাছে গিয়ে ধর্ণা দাও। আল্লাহ্ তার সঙ্গে সরাসরি কথা বলেছেন। তাকে দান করেছেন তওরাত। জনতা তখন সমবেত হবে রসুল মুসা সকাশে। তিনি তাদের কথা শুনে বলবেন, এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা আমার নেই । আমার আঘাতে নিহত হয়েছিলো এক কিবতী। সে কথা স্মরণ করে আমি এখন ব্রীড়াক্রান্ত । তোমরা বরং যাও ঈসা রূহুল্লাহ্র কাছে । তিনি আল্লাহ্র রসুল, রূহুল্লাহ্ ও কালিমাতুল্লাহ্। উদন্রান্ত জনস্তরোত তখন উপস্থিত হবে ঈসা রুহুল্লাহর নিকটে । তিনি বলবেন, হে জনতা! তোমরা ভুল করেছো । তোমাদের এখন যাওয়া উচিত শেষ রসুল মোহাম্মদ মোস্তফার কাছে। তিনিই এই মহান কর্তব্য পালনের পরিপূর্ণ যোগ্যতাধারী । আল্লাহ্ তার পূর্বাপর সকল বিচ্যুতি অবলোপন করে দিয়েছেন। লোকেরা তখন আসবে আমার কাছে। আমি তখন মাকামে মাহমুদে অধিষ্ঠিত হওয়ার প্রার্থনা জানাবো । অনুমতি পাওয়ার পর আমি ওই প্রশংসিত স্থানে গিয়ে সেজদাবনত হবো । আল্লাহ্ বলবেন, হে আমার প্রেমাস্পদ! মস্তক উত্তোলন করো । আজ তোমার প্রার্থনা কবুল করা হবে । আমি সেজদা থেকে মস্তক উত্তোলন করে বর্ণনা করবো আল্লাহ্র বিশেষ প্রশংসা ও স্তব- স্ততি__ যেমন তিনি শিক্ষা দান করবেন। তারপর আমি শুরু করবো শাফায়াত । আল্লাহতায়ালা আমার জন্য একটি সীমা নির্ধারণ করে দিবেন। আমার শাফায়াত হবে ওই সীমানার ভিতরেই । আমার শাফায়াত গৃহীত হবে । এরপর যাদের জন্য আমার শাফায়াত গৃহীত হবে তাদেরকে দোজখ থেকে বের করে পৌছে দিবো জান্নাতে । পুনরায় আমি চাইবো ওই প্রশংসিত স্থান । পুনরায় আমাকে দেয়া হবে সেখানে প্রবেশের অধিকার । সেখানে প্রবেশ করে আল্লাহ্র দীদার লাভ করার সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়বো আমি । ওই অবস্থায় থাকবো ততক্ষণ, যতক্ষণ আল্লাহ্ চান। আল্লাহ্ বলবেন, প্রিয়তম মোহাম্মদ! মাথা ওঠাও। মনোবাসনা প্রকাশ করো। দাবি উত্থাপন করো । তোমার কামনা ও দাবি পূরণ করা হবে। আমি মাথা ওঠাবো এবং আল্লাহ্র প্রশিক্ষণানুযায়ী কেবল তারই প্রশংসা ও প্রশস্তি বর্ণনায় মুখর হবো, যতক্ষণ তিনি চান। তারপর অনেক জাহান্নামবাসীদের জন্য সুপারিশ করবো । যাদের জন্য সুপারিশ করবো, তাদের জন্য ঘোষিত হবে নিষ্কৃতি ॥॥/||.2|100118.00। আন্ষীরে সাহার ১৪৯
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।