Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

শেষে বলা হয়েছে___ আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে ।' এখানে “মাকামাম্‌ মাহমূদা' অর্থ প্রশংসিত স্থান । পূর্বাপর সকল মানুষ ওই স্থানের প্রশংসায় হবে পঞ্চমুখ । হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে আবু দায়েলের মাধ্যমে বাগবী লিখেছেন, রসুল স. একবার বললেন, আল্লাহ্‌ নবী ইব্রাহিমকে বানিয়েছেন তার খলিল (বন্ধ)। তোমাদের সাথীও আল্লাহ্‌র খলিল । তাকেই করা হয়েছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সম্মানার্হ। এরপর তিনি আবৃত্তি করলেন_ আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে'। রসুল স. পুনরায় বললেন, আল্লাহ তাকে তখন উপবেশন করাবেন আরশের উপরে । হজরত আবদুল্লাহ্‌ ইবনে সালাম বলেছেন, আল্লাহ তখন রসুল স.কে সমাসীন করবেন কুরসির উপরে । প্রথমোক্ত হাদিসের মাধ্যমে বুঝা যায় মাকামে মাহমুদ হচ্ছে আরশ । আর পরের হাদিসের মাধ্যমে জানা যায়, কুরসিই হচ্ছে মাকামে মাহমুদ । কিন্তু প্রকৃত কথা হচ্ছে, মাকামে মাহমুদ অর্থ মাকামে শাফায়াত । হজরত আবু হোরায়রা থেকে তিরমিজি, আহমদ ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মাকামে মাহমুদ হচ্ছে ওই স্থান যেখানে অধিষ্ঠিত হয়ে আমি শাফায়াত করবো আমার উম্মতের জন্য । হজরত আনাস থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে মুসলমানেরা কঠোর হিসাবের ব্যবস্থা দেখে চিস্তিত হয়ে পড়বে এবং আক্ষেপ করে বলতে থাকবে, হায়! আমরা যদি এখন কাউকে সুপারিশকারী হিসেবে পেতাম, তবে তার মাধ্যমে আল্লাহতায়ালার নিকটে আমাদের জন্য সুপারিশ করাতে পারতাম । তারা ভেবে চিন্তে দেখবে নবী আদম হচ্ছেন সকলের আদি পিতা । অতএব তিনিই একাজের উপযুক্ত । নবী আদমের কাছে গিয়ে তখন তারা বলবে, আপনি আমাদের সকলের পিতা । আল্লাহতায়ালা তার অলৌকিক হাতে সৃষ্টি করেছেন আপনাকে । পরম যত্তে স্থান দিয়েছেন জান্নাতে । সম্মানিত করেছেন ফেরেশতাদের সেজদার মাধ্যমে । শিখিয়েছেন সকল কিছুর নাম। সুতরাং আপনি আপনার প্রভুপালকের নিকটে সুপারিশ করে আমাদেরকে এ স্থান থেকে মুক্তির ব্যবস্থা করুন। নবী আদমের তখন মনে পড়বে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণের কথা। তাই তিনি বলবেন, আমি এই গুরুদায়িত্ব বহনের উপযোগী নই। তোমরা নুহের কাছে যাও । তিনিই মহাপ্লাবনের পরের প্রথম নবী। আল্লাহ্‌ তাকে প্রেরণ করেছিলেন পৃথিবীবাসীদের হেদায়েতের উদ্দেশ্যে । লোকেরা তখন উপস্থিত হবে নবী নুহের নিকটে । জানাবে তাদের অভিপ্রায় । তিনি বলবেন, অজ্ঞাতসারে আমি আমার এক কাফের পুত্রের জন্য দোয়া করেছিলাম । সে কথা স্মরণ করে আমি লঙ্জিত। তোমরা বরং ইব্রাহিম তাফসীরে মাযহারী/১৪৮ |11111.011100119.0011

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।