মুসলিম । হজরত হুজায়ফা বলেছেন, আমি রসুল স.কে তার রাতের নামাজ পাঠ করতে দেখেছি। তিনি স. শয্যাত্যাগের পর তিন বার “আল্লাহু আকবর' উচ্চারণ করলেন। তারপর পড়লেন___ “জুল মালাকুতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আ'জমাতি।' এরপর তিনি নামাজে দীড়িয়ে পাঠ করলেন সুরা বাকারা । এরপর রুকুতে গিয়ে কাটালেন প্রায় কিয়ামের পরিমাণ সময় । রুকুতে বারংবার পাঠ করলেন 'লি রব্বিইয়াল হামদ" । এরপর রুকু থেকে উঠে সেজদায় গেলেন। সেজদা করলেন প্রায় কিয়ামের সমপরিমাণ দীর্ঘ । আর বারংবার পাঠ করলেন *সুবহানা রব্বিইয়াল আ'লা ।' এরপর মাথা ওঠালেন। এভাবে বসে থাকলেন প্রায় সেজদার সমপরিমাণ সময় । বার বার পড়তে থাকলেন “রব্বিগৃফিরলি ।' এভাবে তিনি সুরা বাকারা, সুরা আল ইমরান, সুরা নিসা ও সুরা আন্আম সহকারে নামাজ আদায় করলেন মোট চার রাকাত | আবু দাউদ। হজরত আবু জর গিফারী বলেছেন, আমি একবার রসুল স. এর রাতের নামাজ পাঠ দেখলাম। তিনি নামাজে একটি আয়াত পুনঃপুনঃ পাঠ করতে করতেই কাটিয়ে দিলেন সমস্ত রাত। আয়াত এই-___ ইন্ তুয়াজ্জিব্হুম ফা ইন্নাহুম ই'বাদুকা ওয়া ইন্ তাগৃফিরলাহুম ফা ইন্নাকা আনতাল আ'যীযুল হাকীম €যদি তুমি তাদেরকে শাস্তি দাও, তবে তারা তো তোমারই বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা করো, তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়)। জনৈক সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. ইশার নামাজ আদায়ের কিছুক্ষণ পরে শয্যাগ্রহণ করলেন। গভীর রাতে জেগে উঠলেন, আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে পাঠ করলেন 'রব্বানা মা খলাকৃতা হাজা বাত্বিলা' থেকে ইন্নাকা লা তুখলিফুল মীয়াদ' পর্যস্ত। তারপর শয্যার দিকে হাত বাড়িয়ে মেসওয়াক গ্রহণ করলেন । মেসওয়াক করার পর ওজু সেরে নিয়ে দাড়িয়ে গেলেন নামাজে । আমার মতে তিনি স. নামাজ পড়লেন ওই পরিমাণ সময় ধরে, যে পরিমাণ সময় তিনি ব্যয় করেছিলেন নিদ্রায়। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমালেন প্রায় একই পরিমাণ সময় । পুনরায় উঠে নামাজ শুরু করলেন তিনি স.। ফজর পর্যস্ত এরকম করলেন তিনি তিন বার । নাসাঈ। জননী উম্মে সালমা বলেছেন, রসুল স. যে পরিমাণ সময় ঘৃমাতেন, নামাজও পড়তেন সেই পরিমাণ সময় ধরে। আবার যতক্ষণ তিনি নামাজ পড়তেন, ঘুমাতেনও ঠিক ততক্ষণ । এভাবেই অতিবাহিত হতো তার রাত্রি। জননী উম্মে সালমার নিকটে একবার রসুল স. এর কোরআন পাঠ সম্পর্কে জানতে চাওয়া হলো । তিনি প্রতিটি শব্দের পৃথক ও সুস্পষ্ট উচ্চারণ করে কোরআন পাঠ করে শোনালেন এবং বললেন, এভাবে । আবু দাউদ, তিরমিজি ও নাসাঈ । ু তাফসীরে মাযহারী/১৪ ৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।