Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

পড়তেন। উঠতেন ফজরের আজানের শেষে । তারপর সংক্ষেপে দুই রাকাত নামাজ পড়ে নিয়ে পুনরায় ডান হাতে মাথা রেখে শুয়ে থাকতেন । জামাতের সময় হলে মোয়াজ্জিন খবর দিতো । তিনি স. উঠে চলে যেতেন মসজিদে । বোখারী, মুসলিম। হজরত আনাস বিন মালিক কর্তৃক বর্ণিত হয়েছে, আমরা ইচ্ছে করলে রসুল স. এর রাতের নামাজ পাঠ দেখতে পারতাম (রাতে তিনি শয্যাগ্রহণ করতেন, আবার নামাজও পড়তেন)। হজরত আনাস থেকে একথাও বর্ণিত হয়েছে যে, রসুল স. কখনো কখনো একাধারে রোজা রাখতেন । আমরা ভাবতাম এ মাসে মনে হয় তিনি আর রোজা ভঙ্গ করবেনই না। আবার কখনো কখনো রোজা রাখতেন না। আমরা ভাবতে শুরু করতাম, এ মাসে মনে হয় তিনি আর রোজাই রাখবেন না। নাসাঈ । জননী আয়েশা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. রাতে নামাজ পড়তেন মোট তেরো রাকাত। বিতির ও ফজরের দুই ব্লাকাত সুন্নত ছিলো ওই তেরো রাকাতের অন্তর্ভুক্ত । মুসলিম । মাসরুক বর্ণনা করেছেন, আমি একবার জননী আয়েশার নিকটে রসুল স. এর রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, ফজরের দু'রাকাত সুন্নত ছাড়া তার রাতের নামাজ হতো কখনো সাত কখনো এগারো রাকাত। জননী আয়েশা থেকে আরো বর্ণিত হয়েছে, রসুল স. গভীর রাতে উঠে নামাজ পড়তেন। প্রথম দুই রাকাত পড়তেন সংক্ষিপ্তরূপে । মুসলিম । হজরত আবু হোরায়রা থেকে সর্বোন্নত সূত্রে এসেছে, রসুল স. বলেছেন, তোমরা যদি রাতে উঠে নামাজ পড়তে চাও, তবে প্রথমে দু'রাকাত নামাজ পড়ে নিবে সংক্ষিপ্তরপে । হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি একবার রসুল স. এর প্রকোষ্ঠে শুয়ে ছিলাম। দেখলাম, গভীর রাতে তিনি স. গাব্রোথান করলেন। মেসওয়াক করলেন। তারপর পাঠ করলেন “ইন্না ফী খলক্সি সামাওয়াতি ওয়াল আরঘ্ব' থেকে সুরার শেষ পর্যস্ত। তারপর ওজু করে নামাজে দণ্ডায়মান হলেন। দীর্ঘ কিয়াম, রুকু ও সেজদা সহকারে পাঠ করলেন দুই রাকাত নামাজ । এরপর শুয়ে পড়লেন তিনি। এমনভাবে নিদ্রাভিভূত হলেন যে, শ্বাস প্রশ্বাসের আওয়াজ হয়ে উঠলো ভারী । পুনরায় উঠে পড়লেন তিনি । পুনরায় নামাজ শুরু করলেন। তিনি স. এরকম করলেন মোট তিন বার। এভাবে রাকাতের সংখ্যা দীড়ালো ছয়। প্রতিবারই উঠে তিনি স. প্রথমে মেসওয়াক করলেন। ওজু করলেন এবং পাঠ করলেন উল্লেখিত আয়াত । সবশেষে বিতির পড়লেন তিন রাকাত । মুসলিম । জননী আয়েশা বলেছেন, শেষের দিকে যখন রসুল স. এর পবিত্র শরীর হলো কিছু হষ্টপুষ্ট, তখন তিনি রাতের নামাজ পড়তে লাগলেন বসে বসে । বোখারী, ক্ষীর মমারী/১৪৬ |||. 0|10018.00|

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।