মাসআলাঃ উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজ সুন্নত। তবে এই সুন্নত মোয়াক্কাদা না গায়ের মোয়াক্কাদা, সে বিষয়ে সমাধান পাওয়া মুশকিল । আমার নিকটে কিন্তু তাহাজ্জুদ নামাজ সুন্নতে মোয়াক্কাদা । কেননা রসুল স. এই নামাজ সব সময় অতি গুরুত্ব ও যত্বের সঙ্গে পাঠ করেছেন । হজরত ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. এর কাছে একবার এক লোক সম্পর্কে বলা হলো 'সে তো সারারাত ঘুমিয়েই কাটায়" । রসুল স. বললেন, শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছে । বোখারী, মুসলিম । তাহাজ্জুদ যদি সুন্নতে মোয়াক্কাদা না হতো, তবে নিশ্চয় রসুল স. ওই ব্যক্তিকে এভাবে ভ€সনা করতেন না। মোসতাহাব আমল পরিত্যাগকারী কখনোই তিরক্কারের পাত্র নয় । রসুল স. এর তাহাজ্জদঃ হজরত জায়েদ বিন খালেদ জুহুনী বর্ণনা করেছেন, রসুল স. এর রাতের আমল স্বচক্ষে দেখার ইচ্ছা জেগেছিলো আমার মনে । তাই আমি একরাতে তার বহিরাঙ্গণের দরজায় হেলান দিয়ে বসে রইলাম । দেখলাম গভীর রাতে উঠে তিনি দুই রাকাত সংক্ষিপ্ত নামাজ পড়লেন । এরপর দুই রাকাত নামাজ পড়লেন দীর্ঘক্ষণ ধরে। এরপর দু'রাকাত পড়লেন কিছুটা সংক্ষেপে । তারপর আবার দু'রাকাত পড়লেন আরো সংক্ষেপে । তারপরে আরো সংক্ষিপ্তভাবে পড়লেন দুই রাকাত । এরপর পড়লেন বিতির । এভাবে তিনি স. নামাজ পড়লেন মোট তেরো রাকাত । বাগবী এরকম বর্ণনা করেছেন। কিন্ত মেশকাত রচয়িতা লিখেছেন, বিতির সহ সর্বমোট নামাজ ছিলো পনেরো রাকাত । মেশকাতের এই বর্ণনাটি নেয়া হয়েছে “কিতাবুল হুমায়দী', মুয়াত্তায়ে মালেক, সুনানে আবু দাউদ ও জামিউল উসুল থেকে । এক্ষেত্রে বিতির নামাজ হবে এক রাকাত । আর বাগবীর বর্ণনায় বিতিরের রাকাত সংখ্যা হবে তিন। অর্থাৎ তাহাজ্জুদ দশ ও বিতির তিন। জননী আয়েশা বলেছেন, রসুল স. রমজানে ও অন্যান্য সকল মাসে রাতে এগারো রাকাতের বেশী নামাজ পড়তেন না। প্রথম চার রাকাতের দৈর্ঘ ও সৌন্দর্য ছিলো দেখবার মতো । পরের প্রলম্িত চার রাকাতের আকৃতি-প্রকৃতিও ছিলো অতীব সুন্দর। এরপর তিনি পড়তেন তিন রাকাত। আমি একবার জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রসুল! আপনি বিতিরের আগে কি একবার ঘুমিয়ে নেন? তিনি স. বললেন, আয়েশা! আমি ঘুমাই কিন্তু আমার অন্তর ঘুমায় না। বোখারী ও মুসলিম। জননী আয়েশা থেকে আরো বর্ণিত হয়েছে, রমজানের ভিতর ও বাইরে রসুল স. ইশা ও ফজরের মধ্যবরতীতে সর্বমোট নামাজ পড়তেন এগারো রাকাত । প্রাতি দু'রাকাত অন্তর সালাম ফেরাতেন। সব শেষে পড়তেন এক রাকাত এবং সেজদা করতেন দু'টি । সেজদায় গিয়ে এত সময় ক্ষেপণ করতেন যে, ওই সময়ের মধ্যে কেউ ইচ্ছে করলে পঞ্চাশ আয়াত তেলাওয়াত করে নিতে পারতো । এরপর শুয়ে তাফসীরে মাযহারী/১৪৫ ||1111.011100119.0011
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।