বলেছেন, তিনটি বিষয় আমার উপরে ফরজ, কিস্তু তোমাদের উপরে সেগুলো সুন্নত। ওই তিনটি বিষয় হচ্ছে___- বিতির, মেসওয়াক ও তাহাজ্জুদের নামাজ। এই বর্ণনার প্রেক্ষিতে বলতে হয়, আলোচ্য আয়াতে উল্লেখিত “নাফিলাতাল্ লাক' (আপনার জন্য অতিরিক্ত কর্তব্য) ___ কথাটির অর্থ হবে অতিরিক্ত ফরজ । অর্থাৎ যা অন্যের উপর ফরজ নয়। আমি বলি, তাহাজ্জুদের ফরজ দায়িত্ব রসুল স. এর উপর থেকেও প্রত্যাহার করা হয়েছে। তাই তাহাজ্জুদ ছিলো তার মোসতাহাব জাতীয় অতিরিক্ত একটি আমল । আয়াতের বিবরণভঙ্গিতেও একথা স্পষ্টরূপে ফুটে উঠেছে। কেননা 'নাফিলা' (অতিরিক্ত) শব্দটির অর্থ যদি অতিরিক্ত ফরজ হতো, তবে এখানে 'লাকা' এর স্থলে বসতো “আলাইকা' (তোমার উপর)। অত্যাবশ্যকীয় কোনো কিছুর উপরে কখনো 'লাম ' ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় 'আলা'। একটি প্রশ্নঃ তাহাজ্জুদের নামাজ তো সকলের জন্যই নফল । তবুও তা আলোচ্য আয়াতে রসুল স. এর ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা হলো কেনো? উত্তরঃ নফল দ্বারা পাপ মোচন হয়। তাই উম্মতের পাপমোচনের নিমিত্তে সাধারণভাবে সকলের জন্য নফল ইবাদতের অবকাশ রাখা হয়েছে। কিন্তু রসুল স. ছিলেন নিম্পাপ। পাপের সঙ্গে কোনো প্রকার সম্পৃক্ততাই তার ছিলো না। এছাড়াও তার পূর্বাপর সকল অনবধানতাকেও আল্লাহ অপসারিত করে দিয়েছেন। তাই তার নফল পাপমোচনের নিমিত্ত নয়, বরং তার মর্যাদা বৃদ্ধির মাধ্যম । সে কারণেই এখানে তার মর্যাদা বৃদ্ধিজনিত এই আমলটিকে 'অতিরিক্ত কর্তব্য' আখ্যা দেয়া হয়েছে। এছাড়া হজরত মুগীরা কর্তৃক বর্ণিত একটি হাদিসের মাধ্যমেও রসুল স. এর জন্যও তাহাজ্জুদ নফল হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। হাদিসটি এই-__ রসুল স. রাতের নামাজে এতো দীর্ঘ সময় দীড়িয়ে থাকতেন যে, এতে করে তার পবিত্র পদযুগল ফুলে যেতো । তাকে একবার বলা হলো, হে আল্লাহ্র রসুল! আপনি তো পূর্বাপর সকল অনবধানতাজনিত বিচ্যুতি থেকে পবিভ্র। তিনি স. বললেন, আমি কি আল্লাহ্র কৃতজ্ঞপরায়ণ বান্দা হবো না? তখন কিন্তু তিনি স. একথা বলেননি যে, তাহাজ্জুদ আমার উপরে ফরজ। হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. ফরজ নামাজ ছাড়া অন্য সকল প্রকার নামাজ উটের পিঠে বসেই পড়তেন । এমনকি বিতিরও ৷ নামাজ পাঠ কালে উট যেদিকেই চলুক না কেনো, তার প্রতি তিনি ভ্রক্ষেপ করতেন না। এই হাদিসের মাধ্যমেও বুঝা যায় যে, তাহাজ্জুদ নামাজ ছিলো রসুল স. এর জন্য নফল, ফরজ নয়। তাফসীরে মাযহারী/১৪৪ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।