Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

উপরেই পড়তেন । কিন্তু ফরজ নামাজের সময় হলে উট থামিয়ে নিচে নেমে আসতেন এবং কেবলামুখী হয়ে নামাজ পাঠ করতেন ভূমিতে । বোখারী, মুসলিম। হজরত ইবনে আব্বাস বলেছেন, রাতের প্রথম অংশেই নামাজ পড়ে নেয়া ভালো । কারণ ঘুম কখন ভাঙবে তার কোনো নিশ্চয়তা নেই। অবশ্য প্রথম রাতের চেয়ে শেষ রাতের তাহাজ্জুদ নামাজের সওয়াব অনেক বেশী। হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর প্রথম আসমানে আমাদের প্রভূপালনকর্তার আনুরূপ্যবিহীন অবতরণ ঘটে এবং বর্ধিত হয় তার বিশেষ রহমত। আবদুর রহমান ইবনে আবদুর কারী বর্ণনা করেছেন, আমি একবার হজরত ওমরের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম । দেখলাম অধিকাংশ লোক পৃথক পৃথক অবস্থানে দীড়িয়ে নামাজ পাঠ করছে। আর একপাশে জামাত করে নামাজ পড়ছে কয়েকজন । হজরত ওমর বললেন, আমি যদি এদের সকলকে এক ইমামের পশ্চাতে একত্র করে দেই, তবে তা হবে অতি উত্তম। একথা বলে তিনি হজরত উবাই ইবনে কা*বকে সকলের ইমাম বানিয়ে দিলেন। আর একদিন আমি হজরত ওমরের সঙ্গে মসজিদে গিয়ে দেখলাম, সকলে এক ইমামের পিছনে নামাজ পড়ছে । হজরত ওমর বললেন, এটা হচ্ছে এক নতুন উত্তম রীতি । এভাবে রাতের প্রথম অংশে নামাজ পড়ে সকলে ঘুমিয়ে পড়তেন। হজরত ওমর তাই বলতেন, তোমরা নামাজ পড়ে ঘুমিয়ে যাও। তোমাদের এই নামাজের চেয়ে শেষ রাতের নামাজই উত্তম । বোখারী । মাসআলাঃ প্রথম দিকে তাহাজ্জুদ নামাজও রসুল স. ও তার সাহাবীগণের উপরে ছিলো ফরজ। এই ফরজের নির্দেশ দেয়া হয়েছিলো সুরা মুজাম্মেলের এক আয়াতে এভাবে__ “হে বস্ত্াবৃত! নিশীথে নামাজে দণ্ডায়মান থাকুন, কিয়দংশ ব্যতীত, অর্থাৎ অর্ধরাত্রি।' পরবর্তীতে পাচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় এবং তাহাজ্জুদ নামাজকে করা হয় নফল। নির্দেশ দেয়া হয়__ “ফাক্রাযু মা তাইয়াস্সারা মিন্হু' (কাজেই কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমার জন্য সহজ হয়, ততটুকু আবৃত্তি করো)। পাচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর তাহাজ্জুদ নামাজ উম্মতের জন্য নফল হয়ে যায়। কিন্তু রসুল স. এর উপরে তা ফরজ না নফল, সে বিষয়ে আলেমগণের মধ্যে বিস্তর মতপৃথকতা রয়েছে । কোনো কোনো আলেম বলেছেন, পাচ ওয়াক্ত নামাজের আগে রসুল স. এর উপরে তাহাজ্জুদ নামাজ যেমন ফরজ ছিলো, তেমনি পরেও তা ফরজ রয়ে গিয়েছে । জননী আয়েশা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. তাফসীরে মাযহারী/১৪৩ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।