Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

জন্য নিদ্রা পরিত্যাগ করা। এই নিদ্রা পরিত্যাগ হতে পারে তিনভাবে-_ ১. সারারাত জেগে জেগে নামাজ পড়া । ২. রাতের প্রথমাংশে জেগে থেকে নামাজ পড়া, শেষাংশে ঘুমিয়ে যাওয়া । এবং ৩. রাতের প্রথমাংশে ঘুমিয়ে যাওয়া, তারপর শেষরাতে ঘুম থেকে উঠে নামাজ পড়া । শেষের প্রকারটির সুনির্দিষ্ট কোনো সীমা নেই। হজরত আবু জর বর্ণনা করেছেন, আমরা রসুল স. এর সঙ্গে রোজা রাখতাম । তিনি কখনোই রাতে আমাদের ঘুম ভাঙিয়ে (তারাবীর) নামাজ পড়াননি। রমজানের ২৪ তারিখের রাতে তিনি আমাদেরকে নিয়ে নামাজে দীড়ালেন। নামাজের মধ্যেই অতিবাহিত হয়ে গেলো রাতের প্রায় এক তৃতীয়াংশ । পরের রাতে তিনি আর উঠলেনই না। তার পরের রাতে পুনরায় আমাদের নিয়ে নামাজ পড়লেন । সেদিন নামাজে অতিবাহিত হলো প্রায় অর্ধরাত । আমি বললাম, হে আল্লাহ্র রসুল! কতোইনা উত্তম হতো, যদি আপনি আমাদেরকে নিয়ে সারারাত নামাজ পড়তেন । তিনি স. বললেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে জামাতে €ইশার) নামাজ পড়ে নিদ্রা যায়, তার আমলনামায় লিখে দেয়া হয় সারারাত নামাজ পড়ার সওয়াব। এর পরের রাতেও তিনি আর নামাজে এলেন না। তার পরের রাতে আবার অপেক্ষমান সাহাবীগণকে নিয়ে নামাজ শুরু করলেন । এভাবে নামাজ পড়তে পড়তে “ফালাহ' এর সময় চলে যাবার উপক্রম হলো । বর্ণনাকারী হজরত আবু জরের একথা শুনে উপস্থিত শ্রোতৃবৃন্দ জিজ্ঞেস করলো, হজরত! ফালাহ আবার কী? তিনি বললেন, সেহেরী। পুনরায় বললেন, এর পরের রাতগুলোতে তিনি স. আর নামাজ পড়াননি। সুনান রচয়িতাবৃন্দ হাদিসটির বর্ণনাকারী । শব্দগত কিছু হেরফের সহ তিরমিজি কর্তৃকও হাদিসটি বর্ণিত হয়েছে। সায়েব ইবনে ইয়াজিদ বর্ণনা করেছেন, হজরত উবাই ইবনে কা'ব এবং হজরত তামীমদারীকে হজরত ওমর এই মর্মে নির্দেশ দিয়েছিলেন যে, লোকদেরকে এগারো রাকাত নামাজ পড়াবে। তারা যখন ইমামতি করতেন তখন এরকমই করতেন। কিন্তু তাদের নামাজের রাকাত হতো খুব দীর্ঘ। ফলে আমরা কেউ কেউ লাঠির উপর ভর দিয়ে দীড়াতাম। এভাবে নামাজ পড়তে পড়তে প্রায়শই ফজরের নামাজের সময় হয়ে যেতো । মুয়াত্তা । হজরত উবাই ইবনে কা'ব সেহেরীর আহার্য তৈরী করতে হতো অত্যন্ত দ্রুত। হজরত মালেক ইবনে আনাস বর্ণনা করেছেন, রসুল স. ভোরের নিকটবর্তী সময় পর্যস্ত সফর অব্যাহত রাখতেন (অর্থাৎ সফরে তিনি স. তার বাহনের উপরে প্রায় ভোর পর্যন্ত নফল নামাজ পড়তেন)। হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. ভ্রমণাবস্থায় তার উটের উপরে নফল নামাজ পাঠ করতেন, উটের মুখ যেদিকেই থাকুক না কেনো । তখন তিনি স. রুকু ও সেজদা করতেন ইশারায় ৷ বিতির নামাজও তিনি তার বাহনের অফসীরে সাহারী/১৪২ ||].81001] 8,001

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।