হজরত আবু হোরায়রা থেকে বোখারী প্রমুখ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, একা নামাজ পড়া থেকে জামাতে নামাজ পড়ার মধ্যে রয়েছে পচিশগুণ বেশী পুণ্য। আর ফজরের নামাজের সময় সম্মিলিত হয় দিনের ও রাতের ফেরেশতারা । হাদিসটি বর্ণনা করার পর হজরত আবু হোরায়রা বলেছেন, একথার প্রমাণ যদি তোমরা চাও, তবে পড়ো-__ 'এবং কায়েম করবে ফজরের সালাত ।" বায়যাবী লিখেছেন, ফজরের নামাজ বিশেষভাবে পরিলক্ষিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে, ওই সময় রাতের ঘোর জন্ধকার কেটে গিয়ে সকল কিছু হয় সমুভ্তাসিত। মুছে যায় মৃত্যুর অনুজ নিদ্রার প্রভাব । ওই সময়ের সাক্ষ্য দেয় অন্ধকার ও আলো, নিদ্রা ও জাগরণ এবং ফেরেশতাদের একটি বৃহৎ দল । অথবা ওই সময় জামাতে উপস্থিত হতে পারে বহুসংখ্যক নামাজী | কিংবা কথাটির মাধ্যমে এই ইঙ্গিত দেয়া হয়েছে যে, ওই সময়ের নামাজে উপস্থিত হওয়া উচিত সকলের । কোনো কোনো আলেম বলেছেন, এখানে একই সঙ্গে বলা হয়েছে মাগরিব ও ফজর নামাজের কথা । এভাবে আলোচ্য আয়াতের পূর্ণ বক্তব্যের মধ্যে মাগরিবের নামাজকে নির্দিষ্ট করা হয়েছে সূর্যাস্ত থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত । আর ফজরের ওয়াক্ত নির্দিষ্ট করা হয়েছে রাত্রি অবসানের পর থেকে সূর্যোদয় পর্যন্ত । আর সূর্যোদয়ের প্রভা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সময় তো বিশেষভাবে পরিলক্ষিত হওয়ারই সময়। পরের আয়াতে (৭৯) বলা হয়েছে__ এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার এক অতিরিক্ত কর্তব্য ।' একথার অর্থ_ হে আমার রসুল! রাতের একাংশে ন্দ্রা থেকে জাগ্রত হয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পাঠ করবেন। এটা হচ্ছে আপনার একটি অতিরিক্ত নেফল) কর্ম । এখানকার 'বিহী' সর্বনামটি পূর্ববর্তী আয়াতে উল্লেখিত কোরআন বা নামাজের সঙ্গে সম্পৃক্ত । কামুস প্রণেতা লিখেছেন, “হাজাদা' ও “হুজুদা' হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট শব্দ। বাবে তাফায়ূযুল নিয়মে এখানে শব্দটি রূপান্তরিত হয়েছে “তাহাজ্জুদা।' 'নিদ্রাভিভূত হওয়া' ও “জাগ্রত হওয়া'___ দুই অর্থেই শব্দটি ব্যবহৃত হয়। এটি বিপরীতার্থক শব্দাবলীর অন্তর্ভূক্ত । এভাবে 'তাহজিদা' “হাজ্জাদা' শব্দ দু'টোর অর্থও নিদ্রামগ্ন হানি িতনা এ দু'টোও বিপরীতার্থক শব্দ । বাবে ইফআলের নিয়মে 'আহজাদা' ও “হাজজাদা'র মতো । এভাবে নিদ্রামগ্ন হওয়ার ব্যাপারটি একই সঙ্গে লাজেম (অকর্মক ক্রিয়া), আবার মুতাআদ্দিও (সকর্মক ক্রিয়া)। প্রকৃত কথা এই যে, “জীম' অক্ষরের উপরে তাশদীদ যদি সলবে মা'খুজ বা ধাত্যর্থ বিলোপ করার জন্য ধরা হয়, তবে অর্থ হবে__ ঘুমকে দূর করা বা জাগ্রত হওয়া । আর মুতাআদিদ বা সকর্মক ক্রিয়া ধরা হলে অর্থ হবে নিদ্রাভিভূত হওয়া। বাগৰী লিখেছেন, “তাহাজ্জুদ' যখন জাগ্রত হওয়াকেই বুঝায় তখন মনে করতে হবে নামাজ পাঠ করতে হবে ন্দ্রাভঙ্গের পর। কারণ সারারাত জেগে জেগে নামাজ পড়াকে কখনো তাহাজ্জুদ বলে না। আমি বলি, তাহাজ্জুদ অর্থ নামাজের তাফসীরে মাযহারী/১৪১ |110.01100119.001
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।