Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে মাসউদ থেকে বাগবী লিখেছেন, 'দুলুক' অর্থ সূর্যাস্ত । ইব্রাহিম নাখয়ী, মুকাতিল ইবনে হাব্বান, জুহাক ও সুদ্দী বলেছেন, দুলুক অর্থ একদিকে ঝুঁকে পড়া বা হেলে যাওয়া । ছিপ্রহরের পর এবং সন্ধ্যার পর সূর্য তো হেলেই যায়। এই দু'টি সময়ই হচ্ছে সূর্য হেলে যাওয়ার সময়। “কামুস ' প্রণেতা বলেছেন, 'দালাকাতিশ শামসু দুলুকা' অর্থ সূর্য ডুবে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে, আকাশ থেকে অন্তহিত হয়েছে। বায়যাবী লিখেছেন, শব্দটির গঠন প্রকৃতিই প্রকাশ করছে স্থানান্তরিত হওয়া বা স্থানান্তরের অর্থ । মালিশ করাকেও "দুলুক' বলে। কারণ মালিশ করার সময় মালিশকারীর হাত এদিকে ওদিকে সরে যায়। যে শব্দের প্রথম অক্ষর "দাল' এবং পরের অক্ষর 'লাম'__ সেই শব্দে স্থানান্তরের অর্থ অবশ্যই প্রকাশ পায় । যেমন___ দালাজা, দালাহা, দালাআ, দালাফা ইত্যাদি । বাগবী লিখেছেন, অধিকাংশ আলেম শব্দটির প্রথমোক্ত অর্থটিকেই গ্রহণ করেছেন। একথাটিও প্রণিধানযোগ্য যে, “দুলুকি'র অর্থ সূর্য হেলে পড়া ধরা হলে আলোচ্য আয়াতে এসে যায় চার ওয়াক্ত নামাজের কথা । বাকী এক ওয়াক্ত অর্থাৎ ফজরের কথাও এসেছে এর অব্যবহিত পরেই । এভাবে পাঁচ ওয়াক্ত নামাজের সময় প্রসঙ্গও তাহলে আলোচ্য আয়াতের অন্তর্ভূত হয়ে যায়। “রাতের ঘন অন্ধকার পর্যস্ত' অর্থ পশ্চিমাকাশের লাল রঙ উঠে যাওয়া পর্যন্ত । অর্থাৎ রাতের আধার ঘনবদ্ধ হওয়া পর্যস্ত। এখানে “গাসাকৃ" অর্থ ঘনবদ্ধ। কামুস গ্রন্থে রয়েছে, সন্ধ্যার অবসানের পর রাতের যে অন্ধকার শুরু হয়। তাকে বলে গাসাকৃ' । এরপর বলা হয়েছে___ “এবং কায়েম করবে ফজরের সালাত ।' এখানে “ওয়া পাঠ যেহেতু নামাজের একটি অপরিহার্য অঙ্গ তাই এখানে কোরআনের উল্লেখের মাধ্যমে বুঝানো হয়েছে নামাজকেই । কোরআন মজীদের অন্যান্য স্থানে রুকু ও সেজদার মাধ্যমেও নামাজকে বুঝানো হয়েছে । “ইন্নাস্‌ সলাতা কানাত্‌ আ'লাল মু'মিনীনা কিতাবাম মাউকুতা' (নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত করে বিশ্বাসীদের জন্য ফরজ করা হয়েছে) __ সুরা নিসার এই আয়াতের তাফসীরে আমি যথাস্থানে নামাজের ওয়াক্তসমূহের বিস্তারিত বিবরণ দিয়েছি। এরপর বলা হয়েছে-_ “ফজরের সালাত পরিলক্ষিত হয় বিশেষভাবে ।' একথার অর্থ ফজরের নামাজ ফেরেশতামণ্ডলীর দ্বারা বিশেষভাবে পরিলক্ষিত হয়। কারণ ওই সময় রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতাদের গমনাগমনের সময় । পরিলক্ষিত হওয়া বুঝাতে এখানে ব্যবহৃত হয়েছে “শুহুদ* বা প্রত্যক্ষগোচর শব্দটি। বলা হয়েছে___ “কানা মাশহুদা ।' অকষসীরে মমহরী১৪০ |||||| 2|1100118,00

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।