সূরা বানী ইসরাইল £ আয়াত ৭৮, ৭৯ শর্ট ১2001621-5৩19498,- 864১804%+ ০25 বিগ ণ 12 ৮০৫ ১205558712৫ ৬ ৩1৮৬৮ চিন করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত । ফজরের সালাত পরিলক্ষিত হয় বিশেষভাবে । 7 এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে; ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য । আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে । প্রথমে বলা হয়েছে-__ “সূর্য হেলে পড়বার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যস্ত সালাত কায়েম করবে ।' নামাজ পাঠের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে আলোচ্য আয়াতে । আর আলোচ্য বাক্যে বলা হয়েছে দ্বিপ্রহরের পর থেকে রাত পর্যন্ত চার ওয়াক্ত নামাজের কথা । অর্থাৎ জোহর, আসর, মাগরিব ও ইশার কথা । হজরত ইবনে আব্বাস, হজরত ইবনে ওমর, হজরত জাবের এবং আতা, কাতাদা, হাসান বসরী ও অধিকাংশ তাবেয়ীর মতে এখানকার 'দুলুক' শব্দটির অর্থ সূর্য হেলে পড়া । হজরত ওমর ইবনে খাত্তাব থেকে ইবনে মারদুবিয়াও এরকম বলেছেন। হজরত ইবনে ওমর থেকে শিথিল সূত্রে ইবনে মারদুরিয়া ও বায্যার এই বর্ণনাটিকে বলেছেন সর্বোন্নত (মারফু)। রসুল স. এর এক পবিত্র বচন থেকেও একথা প্রমাণিত হয়। যেমন হজরত আবু মাসউদ আনসারী থেকে ইসহাক বিন রহওয়াইহ্ তার মসনদে, ইবনে মারদুবিয়া তার তাফসীরে এবং বায়হাকী তার আল-মা"রিফাতে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যখন সূর্য হেলে পড়লো, তখন জিবরাইল আমার নিকটে এলেন এবং জোহরের নামাজ পড়ালেন। “দালাকা' কথাটির শাব্দিক অর্থ মিলিত করা । দ্িপ্রহরের পর যখন সূর্য হেলে পড়ে তখন সূর্যের দিকে তাকানো যায় না। আলোর প্রথরতার কারণে চোখ আপনাআপনি বন্ধ হয়ে আসে । তাই “দুলুক' অর্থ জাওয়াল বা হেলে পড়া । কোনো কোনো আলেম বলেছেন, "দুলুক' অর্থ সূর্যাস্তের সময় । তাফসীরে মাযহারী/১৩৯ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।