Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

মুজাহিদ ও কাতাদার বক্তব্যানুসারে আয়াতটি অবতীর্ণ হয়েছে মক্কায় । আর এখানকার “আল-আরদ' (দেশ) কথাটির অর্থ__ মক্কা । উল্লেখ্য যে, মক্কার মুশরিকেরাও রসুল স.কে দেশাস্তরিত করতে চেয়েছিলো । কিন্তু আল্লাহ্‌ নিজেই সেই ষড়যন্ত্র প্রতিহত করেছিলেন। দিয়েছিলেন হিজরতের নির্দেশ । আর ওই নির্দেশানুসারেই রসুল স. হিজরত করেছিলেন মদীনায়। বাগবী লিখেছেন, এই বন্তব্যটিই সমধিক শুদ্ধ। কারণ ইতোপূর্বের আয়াতগুলোতে মক্কাবাসীদের কথাই বলা হয়েছে। কোনো কোনো আলেম আবার বলেছেন, এই আয়াত মুশরিক অথবা ইহুদী কারো সঙ্গেই বিশেষভাবে সম্পৃক্ত নয়। সাধারণভাবে সকল প্রকারের সত্যপ্রত্যাখ্যানকারীকে লক্ষ্য করেই এখানে বলা হয়েছে, “তারা তোমাকে দেশ থেকে উৎধাত করবার চূড়ান্ত চেষ্টা করেছিলো'। বলাবাহুল্য যে, আল্লাহতায়ালা তাদের সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিলেন । বিশেষভাবে হেফাজত করেছিলেন তার প্রিয়তম রসুলকে। এরপর বলা হয়েছে__ “তাহলে তোমার পর তারাও সেখানে অল্লপকালই টিকে থাকতো ।' একথার মাধ্যমে এটাই জানিয়ে দেয়া হয়েছে যে, রসুল স.কে বিতাড়িত করলে বিতাড়নকারীদের বিনাশ ছিলো অনিবার্ধ । তাই দেখা যায় রসুল স. এর মদীনাগমনের পর বদর প্রান্তরে মক্কার মুশরিকদের উপরে নেমে এসেছিলো গজব । আবার মদীনার ইহুদীরা তাকে বিতাড়ন ও হত্যার ষড়যন্ত্র করেছিলো বলে তাদের উপরেও নেমে এসেছিলো চরম লাঙ্কনা ও অপমান । বধ করা হয়েছিলো বনী কুরায়জাকে । আর বনী নাজিরকে দেয়া হয়েছিলো নির্বাসন । তারা আশ্রয় গ্রহণ করেছিলো খায়বরে। কিন্তু সেখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হয়েছিলো হজরত ওমরের খেলাফতের সময়। এভাবে সমগ্র আরবভূমি হয়েছিলো বিধর্মী বিবর্জিত । কোনো কোনো তাফসীরকার লিখেছেন, মদীনা থেকে রসুলকে যদি বের করে দেয়া হতো, তবে মদীনাবাসীরাও উৎপাটিত হতো সমূলে । অবশ্য পরে এরকম কোনো ঘটনা আর ঘটেনি । এর পরের আয়াতে (৭৭) বলা হয়েছে__ আমার রসুলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও ছিলো এইরূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাবে না। একথার অর্থ__ হে আমার রসুল! শুনুন, কোনো নবীকে যদি তার সম্প্রদায়ের লোকেরা বহিষ্কার করে, তবে আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেই। এটাই আমার চিরন্তন নিয়ম। সুতরাং আপনাকে যদি আপনার সম্প্রদায়ের লোকেরা দেশান্তরিত করতো, তবে আমিও তাদেরকে সমূলে উচ্ছেদ করতাম । কারণ আপনিও আমার প্রিয়ভাজন রসুল । এখানে “তাহ্বীলা' কথাটির অর্থ__ রদবদল করা বা পরিবর্তন করা। শষসীরে মহা! ||| 2|100118.007

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।