Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে-_ “তারা তোমাকে দেশ থেকে উৎখাত করবার চূড়ান্ত চেষ্টা করেছিলো তোমাকে সেখান থেকে বহিষ্কার করবার জন্য ।' এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহতায়ালা রসুল স.কে মদীনায় প্রত্যাবর্তনের নির্দেশ দিলেন । হজরত জিবরাইল তখন তাকে বললেন, ভ্রাতা মোহাম্মদ! আল্লাহ্র কাছে কিছু চান। এমতাবস্থায় নবীগণের দোয়া কবুল হয়৷ রসুল স. বললেন, আপনিই বলুন, আমি কী দোয়া করবো? হজরত জিবরাইল বললেন__- 'বলুন, হে আমার প্রতুপ্রতিপালক! যেখানে গমন শুভ ও সন্তোষজনক, তুমি আমাকে সেখানে নিয়ে যাও এবং যেখান থেকে নির্গমন শুভ ও সন্তোষজনক, সেখান থেকে আমাকে বের কোরো এবং তোমার নিকট থেকে আমাকে দান কোরো সাহায্যকারী শক্তি।' (আয়াত ৮০)। এই আয়াত অবতীর্ণ হয়েছিলো তাবুক থেকে মদীনায় প্রত্যাবর্তনের পথে । কিন্তু এই বর্ণনাটি অপরিণত ও শিথিল । কিন্তু এর পক্ষে আর একটি অপরিণত বর্ণনাও রয়েছে। বর্ণনাটি এই-__ সাঈদ ইবনে যোবায়ের থেকে ইবনে আবী হাতেম উল্লেখ করেছেন, মুশরিকেরা বললো, হে মোহাম্মদ! নবী- রসুলগণের প্রকৃত বিচরণভূমি তো সিরিয়া । সুতরাং আপনি মদীনায় পড়ে রয়েছেন কেনো? আপনার তো সিরিয়াতেই যাওয়া উচিত। রসুল স. একথা শুনে মদীনা পরিত্যাগ করে সিরিয়া গমনের প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন । তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত । ইবনে জারীরের আরেকটি অপরিণত বর্ণনায় মুশরিকদের স্থলে এসেছে ইহুদীদের কথা । কালাবী সূত্রে বাগবী উল্লেখ করেছেন, রসুল স. যখন মদীনায় আগমন করলেন, তখন ইহুদীদের গাত্রদাহ শুরু হয়ে গেলো। তারা বললো, হে আবুল কাসেম! আপনি তো জানেনই, মদীনা নয়, সিরিয়াই হচ্ছে পবিত্র ভূমি । সেখানেই ছিলেন হজরত ইব্রাহিম ও অন্যান্য নবীগণ । আপনি যেহেতু নিজেকে নবী বলেন, সেহেতু আপনার জন্য সিরিয়া গমনই উত্তম । সিবিয়া গমন রসুল স. এর মনোপূত ছিলো না। কারণ তখনকার সিরিয়া ছিলো রোম সাম্রাজ্যের একটি প্রদেশ । সুতরাং যুদ্ধ প্রস্তুতি ব্যতিরেকে সিরিয়া গমন ছিলো অসমীচীন। ইহুদীরা এ কথা বুঝতে পেরে বললো, অযথা আপনি যুদ্ধ বিগ্রহের আশংকা করবেন না। আল্লাহ্‌ নিশ্চয় আপনাকে তাদের বিরুদ্ধে সাহায্য করবেন। কারণ আপনি তো আল্লাহ্‌র নবী। রসুল স. সিরিয়া অভিযানের প্রস্তুতি গ্রহণ করলেন । শিবির স্থাপন করলেন মদীনা থেকে তিন মাইল দূরের এক স্থানে । কেউ কেউ বলেছেন, জুলহুলাইফাতে। সেখানে সকলকে সমবেত করে তাবুক অভিমুখে যাত্রা করাই ছিলো তার অভিপ্রায় । ওই অবস্থায় তার উপরে অবতীর্ণ হলো আলোচ্য আয়াত। তাফসীরে মাযহারী/১৩৭ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।