এর পরের আয়াতে (৭৫) বলা হয়েছে__ তুমি ঝুঁকে পড়লে অবশ্যই তোমাকে ইহজীবনে ও পরজীবনে ছিগুণ শাস্তি আস্বাদন করাতাম; তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পেতে না।' একথার অর্থ__ হে আমার রসুল! আপনি তাদের দিকে ঝুঁকে পড়ার উপক্রম হলে, তা হতো একটি শাস্তিযোগ্য অপরাধ । আর ওই অপরাধের কারণে আপনাকে ইহকাল ও পরকালে আস্বাদন করতে হতো দ্বিগুণ শাস্তি। তখন আমার ওই শাস্তির বিরুদ্ধে কোনো সাহায্যকারীও আপনি পেতেন না। কিন্তু হে আমার প্রিয়তম রসুল! আপনি এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন যে, কোনো প্রকার শাস্তির উদ্যোগ আপনার বিরুদ্ধে কখনোই নেয়া হবে না। কারণ আপনি আমার সত্য রসুল। আপনি আমার সর্বাপেক্ষা প্রিয়ভাজন । আর প্রিয়ভাজনতা হচ্ছে শাস্তির পরিপন্থী । এখানে 'ছি'ফাল হায়াত' অর্থ পৃথিবীর শাস্তি। আর 'দ্বি'ফাল মামাত' অর্থ আখেরাতের শাস্তি । কোনো কোনো আলেম শব্দ দু'টোর অর্থ করেছেন যথাক্রমে__ আখেরাতের আযাব ও কবরের আযাব। বায়হাকী তার দালায়েল নামক পুস্তকে এবং ইবনে আবী হাতেম, শহর বিন হাওশাব ও আবদুর রহমান বিন গানাম সূত্রে উল্লেখ করেছেন, ইহুদীরা একবার রসুল স.কে বললো, হে মোহাম্মদ! আপনি যদি সত্যি সত্যিই নবী হয়ে থাকেন, তবে সিরিয়ায় চলে যান। কারণ ওই স্থান হচ্ছে নবীদের বিচরণ ভূমি । আর ওই স্থানই হবে হাশরের প্রান্তর । রসুল স. তাদের কথা মেনে নিলেন এবং এক বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা করলেন সিরিয়া অভিমুখে । চলতে চলতে উপস্থিত হলেন তাবুক নামক স্থানে । তখন অবতীর্ণ হলো নিঙ্গের আয়াত__ সূরা বানী ইসরাইল ঃ আয়াত ৭৬, ৭৭ ০ শা 155 5 »%67) ৮ পাত2% পা জলা, 5 0 ৩৫৮ 5৩ 1১) ৬৪-৯৮১৯৯০৮১১1০৯৬৩১০৪২৪১১৪৩,, পা চৈ পপ প্ পাচ ঠপ্তি ঠাক ৫ 1 ৬ 4৫. ৬০৩৬৩০০০০১১) ০9235 পে ০ 21৮ গ্ পভ | 2৫) 5 ০১৬১০০৪০১৩০ ১১5 0) উহারা তোমাকে দেশ হইতে উৎখাত করিবার চূড়ান্ত চেষ্টা করিয়াছিল তোমাকে সেথা হইতে বহিষ্কার করিবার জন্য; তাহা হইলে তোমার পর উহারাও সেথায় অল্পকালই টিকিয়া থাকিত। 0) আমার রসূলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদিগকে পাঠাইয়াছিলাম তাহাদিগের ক্ষেত্রেও ছিল এরূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোন পরিবর্তন পাইবে না। তাফসীরে মাযহারী/১৩৬ |1|1|1,011100119,00]
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।