হজরত ইবনে আব্বাস থেকে বাগবী লিখেছেন, সাফ গোত্রের কিছুসংখ্যক লোক একদিন রসুল স. সকাশে উপস্থিত হয়ে বললো, আমরা তিনটি শর্তে আপনার নিকটে বায়াত গ্রহণ করতে চাই। শর্ত তিনটি হচ্ছে__ ১. আমরা নামাজের মধ্যে মস্তক অবনত করবো না। ২. আমাদের প্রতিমাগুলোকে আমরা নিজ হাতে ভাঙবো না। ৩. মানতকারী ও ভক্তরা আমাদের দেব-দেবীদের নামে যে ভোগ ও উপটৌকন প্রদান করে, তা আমরা সম্ভোগ করবো এক বছর ধরে কিন্ত তাদের পূজা থেকে বিরত থাকবো । রসুল স. বললেন রুকু সেজদাবিহীন ধর্ম কল্যাণরহিত ৷ অবশ্য তোমরা নিজ হাতে তোমাদের প্রতিমাগুলোকে ভাঙবে কিনা, তা তোমাদের নিজস্ব ব্যাপার । আর লাত ও উয্যাকে দেয়া উপটৌকন ভোগ করার অনুমতি তো কিছুতেই দেয়া যায় না। তারা বললো, আমরা চাই, মানুষ একথা বলুক যে, আরববাসী হিসেবে আপনি আমাদেরকে এই বিশেষ সুবিধাগুলো দান করেছেন। অন্য লোক যদি এ ব্যাপারে প্রশ্ন তোলে তবে আপনি একথা বললেই তো পারেন যে, আল্লাহ্র হুকুমেই আমি বনী সাকীফকে এই বিশেষ সুবিধাগুলো দিয়েছি । রসুল স. নিশ্ুপ রইলেন। আবদারকারীরা মনে করলো তাদের প্রস্তাব গৃহীত হয়েছে। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত । সেক্ষেত্রে আয়াতের মর্ম দাড়ায় এ রকম-_ ওই লোকগুলো আপনাকে প্রত্যাদিষ্ট বিধান বিধৃত স্বঅবস্থান থেকে অধঃপতন ঘটিয়ে বিপদগ্রস্ত করার উপক্রম করেছিলো । এরপর বলা হয়েছে-_ “যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা উদ্ভাবন করো, সফল হলে তারা অবশ্যই তোমাকে বন্ধরূপে গ্রহণ করতো ।' এখানে “লিতাফতারিয়া আ'লাইনা' অর্থ হে আমার রসুল! যা আমি আপনাকে প্রত্যাদেশ করিনি, আপনি তা-ই বলুন। অর্থাৎ যাতে আপনি আমার সম্বন্ধে কিছু অসত্য উদ্ভাবন করেন। “ইজাল্লাত্তাখাজ্তুকা খলীলা' অর্থ সফল হলে তারা আপনাকে বন্ধু বলে গ্রহণ করতো । পরের আয়াতে (৭8) বলা হয়েছে-_- 'আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে ।' একথার অর্থ __ হে আমার রসুল! আমি আপনাকে স্বভাবগতভাবে সত্যের প্রতি অবিচল রেখেছি । এরকম না রাখলে আপনি ওই সকল সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতারণার দিকে কিছুটা হলেও আকৃষ্ট হতেন। কারণ আপনি স্বভাবগতভাবে সত্যাধিষ্ঠিত, অথচ সরল। আর এই সারল্যের কারণেই তাদের ইসলাম গ্রহণের প্রস্তাবের দিকেই ছিলো আপনার মূল লক্ষ্য। তাই তাদের কঠিন ষড়যন্ত্র সম্পর্কে কিছুটা হলেও আপনি হয়ে পড়েছিলেন অনবধান। উল্লেখ্য যে, রসুল স. সম্তাগতভাবেই ছিলেন সত্যের প্রতি সুদৃঢ় । ছিলেন বিশুদ্ধতম | তাই এখানে বলা হয়েছে 'প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে ।' অর্থাৎ কিছুটা ঝুঁকে পড়ার সম্ভাবনা হয়তো ছিলো, কিন্তু পুরোপুরি কখনোই নয়। |||. 21001190011 তক্পীর মাহার/১৬৫
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।