একবার তাদের কথা রক্ষা করলে দোষ কী? আমি তো অন্তরে তাদের প্রতিমাগুলোকে ঘৃণাই করি। এ রকম করলে তারা তো কোনোদিন আর হাজরে আসওয়াদ চুম্বনে বাধা সৃষ্টি করবে না। এরপর আমি তো বরাবরের মতো এগুলোকে ঘৃণা করতেই থাকবো । জুহুরী সূত্রে ইবনে আবী হাতেমও এরকম বর্ণনা করেছেন। যোবায়ের বিন নাফীর সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, কুরায়েশ নেতারা একবার বললো, মোহাম্মদ! আল্লাহ্র পক্ষ থেকে তুমি যদি আমাদেরকে পথপ্রদর্শনের জন্য প্রেরিত হয়েই থাকো, তবে তোমার নিঙ্নশ্রেণীর সহচরদেরকে তাড়িয়ে দাও। ক্রীতদাস শ্রেণীর লোকদেরকে দূর করে দিলেই আমাদের পক্ষে তোমার ঘনিষ্ঠ হওয়া সম্ভব । রসুল স. তাদের এ প্রস্তাবে কিছুটা আকৃষ্ট হলেন। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত। মোহাম্মদ বিন কা'ব কারাজী থেকে ইবনে আবী হাতেম উল্লেখ করেছেন, রসুল স. একবার পাঠ করলেন সুরা নজম। পড়লেন__ “'আফারআইতুমুল লাতা ওয়াল উষ্যা' (তোমরা কি লাত ও উয্যা সম্পর্কে ভেবে দেখেছো)। শয়তান এর সঙ্গে যোগ করলো “তিলকাল গারানীকুল উ'লা ওয়া ইন্না শাফাআতা হুন্না লা তুরতাজা' (ওই সকল বড় বড় প্রতিমার শাফায়াতের আশা করা যায়)। এই ঘটনার পর অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। এরপর রসুল স. চিত্তা করতে লাগলেন, কী থেকে কী হয়ে গেলো! শয়তান কি তবে তার মুখ থেকে এরকম শিরিকসম্ভুত বাক্য উচ্চারণ করিয়ে নিলো? তখন অবতীর্ণ হলো__ "ওয়ামা আরসালনা মিন্ কৃবলিকা মির্ রসূলিন ওয়ালা নাবীয়্যিন ইল্লা ইজা তামান্না (আমি আপনার পূর্বে যে সকল রসুল ও নবী প্রেরণ করেছি, তাদের কেউ যখন কোনো কিছু আকাড্থা করেছে...) । বর্ণিত হাদিসসমূহের মাধ্যমে প্রমাণিত হয় যে, আলোচ্য আয়াতের অবতরণস্থল মক্কা। কিন্ত কেউ কেউ বলেছেন, আলোচ্য আয়াতের অবতরণস্থান মদীনা । তাদের মতে আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার কারণ এরকম__ আউফির মাধ্যমে ইবনে মারদুবিয়া কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, সাক্ীফ গোত্রের লোকেরা একবার রসুল স. এর নিকটে আবেদন জানালো, আপনি আমাদেরকে এক বছরের অবকাশ দিন। লোকেরা আমাদের পূজিত প্রতিমাগুলোর নিকটে বিভিন্ন মানত করে । হাজির করে বিভিন্ন উপটৌকন। মানতকারীরা উপটৌকন ইত্যাদি রেখে ফিরে গেলেই আমরা ইসলাম গ্রহণ করবো । রসুল স. তাদের প্রার্থিত অবকাশ বিবেচনা করবেন বলে মনস্থ করলেন। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত । উল্লেখ্য যে, এই বর্ণনার সূত্র-শৃঙ্খল শিথিল । তাই তা অগ্রহণীয়। ভফসীরে মহী/১৩৪ ||||॥| 80100111807
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।