দৃ্টিগ্রাহ্য নেয়ামতের যথাকৃতজ্ঞতা প্রকাশ থেকে যারা অন্ধ হয়ে রইলো, তারা তো আখেরাতের অনাগত ও অদৃশ্য নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে হবে আরো অধিক অন্ধ । আর নিঃসন্দেহে তারা চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট । কোনো কোনো তাফসীরকারের মতে এখানে “হাজিহী' কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে পৃথিবীর জীবনকে । এভাবে বক্তব্যটি দীড়িয়েছে___ যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহতায়ালার এককত্বের অসংখ্য নিদর্শন দেখেও তার বিবেকের চক্ষুকে সত্যদর্শন থেকে অন্ধ করে রেখেছে, সে নিশ্চয় আখেরাতে মুক্তির পথ দেখার ব্যাপারে আরো অধিক অন্ধ হয়ে থাকবে । নাজাতের রাস্তা তো তাকে তখন দেখানোই হবে না। কারণ সে চিরত্রষ্ট । উল্লেখ্য যে, “আম্মা' শব্দটি তুলনামূলক বিশেষণ । এখানে মর্মার্থ হবে তুলনামূলক বিশেষণ হিসাবে । অর্থাৎ নিরেট জন্ধ। একটি প্রশ্নঃ এখানে আ'"মা শব্দটি ছুলাছি মুজাররাদ (মূল তিন অক্ষর বিশিষ্ট শব) এর ইস্মে তাফজীলের (তুলনামূলক বিশেষণে) শবন্দরূপ। ইসমে তাফজীল “আফয়ালুর' শব্দরূপে ওই সময় আসে, যখন তার অর্থের মধ্যে দেখা দেয় কোনো ক্রটি এবং যখন তার মধ্যে থাকে না কোনো রঙ বা আকার । উল্লেখ্য যে, অন্ধ হওয়া একটি দোষ, সুতরাং 'আ"মা' (অন্ধ) কথাটি এখানে তুলনামূলক বিশেষণের শব্দরূপ হতে পারে না। কারণ শব্দটির একমাত্র অর্থ__ অন্ধ। তাই এখানে “আ'মা' কথাটির অর্থ “অধিক জন্ধ' বললে তা ঠিক হবে না। অতএব তিন অক্ষরবিশিষ্ট শব্দের (তুলনামূলক বিশেষণের) শব্দরূপ তৈরী করতে হলে আ'মা শব্দটির সঙ্গে বসাতে হবে “আশাদদু' বা 'আকছার ।' যেমন অধিক অন্ধ বুঝানো হলে আরবীতে বলা হয় 'আশাদ্দু উ*মৃইয়ান' । কেবল “আ"মা' নয়। তবে এখানে এরকম অর্থ করা হবে কেনো? উত্তরঃ এখানকার জন্কত্ব হচ্ছে অন্তর্চক্ষুর অন্ধত্ব বা বিবেকের অন্ধত্ব । এটি একটি অভ্যন্তরীণ ত্রুটি । আর তুলনামূলক বিশেষণ হওয়ার পথের অন্তরায় হচ্ছে প্রকাশ্য ক্রটি | সুতরাং এখানে 'আ'মা' তুলনামূলক বিশেষণের শব্দরূপ হতে পারে। যেমন “আহমাকু' (মূর্খতা) “আবলাহু' (নির্বৃদ্ধিতা), “আজহালু' (বোধহীনতা) ইত্যাদি । ইবনে মারদুবিয়া ও ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, ইবনে ইসহাক সূত্রে মোহাম্মদ বিন আবী মোহাম্মদ ইকরামা কর্তৃক উল্লেখিত হয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার উমাইয়া বিন খালফ, আবু জেহেল বিন হিশাম ও অন্যান্য কুরায়েশ নেতারা রসুল স. সকাশে হাজির হয়ে বললো, মোহাম্মদ! তুমি আমাদের দেব-দেবীদের মূর্তিগুলোতে একটি বার শ্রদ্ধার সঙ্গে হাত বুলিয়ে তাফসীরে মাযহারী/১৩২ ||1111.011100119.0011
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।