ভালো অথবা মন্দ নেতার সঙ্গে। অথবা হাজির হবে আমলনামা বা সহিফা সহকারে । এরকমও হতে পারে যে, তখন প্রত্যেককে ডাকা হবে তাদের স্ব স্ব নেতা অথবা মতবাদের নামোল্লেখ করে। যেমন বলা হবে__ হে অমুকের ভক্ত, হে মরিয়ম তনয়, হে ফাতেমা-দুলাল ইত্যাদি । এরপর বলা হয়েছে__ “যাদের দক্ষিণ হস্তে তাদের আমলনামা দেয়া হবে, তারা তাদের আমলনামা পাঠ করবে এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না।' এখানে বলা হয়েছে কেবল ডান হাতে আমলনামাপ্রাপ্তদের কথা। বলা হয়েছে, তখন আমলনামা হাতে পেয়ে তারা আনন্দিত চিত্তে তা পাঠ করতে থাকবে। আরো বলা হয়েছে, তাদের উপর সেদিন এতোটুকুও অন্যায় আচরণ করা হবে না। এখানে 'লা ইউজলামুনা ফাতিলা' অর্থ সামান্য পরিমাণ জুলুম । “ফাতিল' অর্থ ওই চিকন তত্ত যা থাকে খেজুরের আঁটির ফাটলের মধ্যে । অথবা ওই ক্ষুদ্র ময়লা, যা মানুষ চিমটি দিয়ে ওঠায়। কথাটির মাধ্যমে এখানে বলা হয়েছে__ সেদিন তাদেরকে সামান্য পরিমাণ সওয়াবও কম দেয়া হবে না। উল্লেখ্য যে, বাম হাতে আমলনামাপ্রাপ্তদের অবস্থা হবে এর বিপরীত। পরের আয়াতে (৭২) আলোচিত হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদের কথা । বলা হয়েছে_- 'যে ইহজগতে অন্ধ, পরজগতেও সে হবে অন্ধ এবং অধিকতর পথত্রষ্ট ।' একথার অর্থ__ যে পৃথিবীতে সত্য পথ দেখতে পায় না, সে আখেরাতে পরিত্রাণের পথতো পাবেই না। অর্থাৎ এ জগতে হেদায়েত না পেলে ওই জগতে হেদায়েত প্রাপ্তি হবে অসম্ভব । তখন তওবা করা ও তা কবুল হওয়ারও কোনো সুযোগ নেই । অতএব তওবা করলে করতে হবে এখনই, এখানেই । বক্তব্যটির মর্মার্থ এরকমও হতে পারে যে__ যে ব্যক্তি ইহকালে সত্যদর্শন থেকে জন্ধ, সে তো আখেরাতে হবে আরো অধিক অন্ধ । কোনো কোনো বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন এখানে “হাজিহী' বলে বুঝানো হয়েছে ওই সকল পার্থিব নেয়ামতকে যেগুলোর বিবরণ দেয়া হয়েছে 'তোমাদের প্রতিপালক তিনিই, যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালিত করেন' থেকে “তাদের অনেকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি' (আয়াত ৬৬ থেকে ৭০) পর্যন্ত । আর “ফীল আখিরাতি' বলে বুঝানো হয়েছে আখেরাতের অবিনাশী নেয়ামতসমূহকে । এভাবে আয়াতের মর্মার্থ হবে, দুনিয়ার |||. 2|1100118,0] তফসীজে মাহরী/১৩১
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।