Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে ওই নরগোষ্ঠির প্রতি অবতীর্ণ কিতাব সমূহকে । হজরত আলী থেকে ইবনে মারদুবিয়া কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, পৃথিবীর প্রতিটি নর গোষ্ঠিকে সেদিন ওঠানো হবে তাদের আপনাপন নবী ও কিতাব সহকারে । হজরত সাঈদ ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এখানে নেতা দ্বারা বুঝানো হয়েছে ভালো-মন্দ সকল ধরনের নেতাকে, যারা মানুষকে ভালো পথ দেখায়, অথবা করে পথত্রষ্ট । কোরআন মজীদে 'নেতা' বলে উভয় দলকে বোঝানোর আরো দৃষ্টান্ত রয়েছে। যেমন_ ১. “এবং তাদেরকে করেছিলাম নেতা, তারা আমার নির্দেশানুসারে মানুষকে পথ প্রদর্শন করতো ।' ২. করতো ।' কেউ কেউ আবার বলেছেন, এখানে “নেতা' বলে চিহ্নিত করা হয়েছে অংশীবাদীদের মিথ্যা উপাস্যসমূহকে । হজরত সাঈদ ইবনে মুসাইয়্েব বলেছেন, মানুষ তাদের আপনাপন নেতার অনুগত হয় সে নেতা ভালো হোক, অথবা মন্দ। হাসান ও আবুল আলীয়া বলেছেন, এখানে ইমাম বা অগ্রণী অর্থ মানুষের কৃতকর্ষসমূহ যা তারা পূর্বাহ্নে প্রেরণ করে। কাতাদা বলেছেন, আয়াতের বক্তব্যভঙ্গির মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, এখানে “ইমাম' অর্থ আমলনামা । আমলনামাকেও কিতাব বলা হয়। যেমন এক আয়াতে বলা হয়েছে__ “ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিম মুবীন' (আমি প্রতিটি বিষয় এক সমুজ্জবল কিতাবে সংরক্ষণ করে রেখেছি)। এখানে “ইমামমিম মুবীন' অর্থ আমলনামা । কারো কারো মতে এখানে ইমাম বলে বুঝানো হয়েছে ওই সকল শক্তিকে, যা মানুষকে শুদ্ধ অথবা অশুদ্ধ পথে অনুপ্রাণিত বা পরিচালিত করে। মোহাম্মদ বিন কা'ব বলেছেন, “ইমাম' হচ্ছে “উম্ম' (মা) এর বহুবচন। যেমন 'খুফ্ফুন' এর বহুবচন “খিফাফ । তাই এখানকার অন্তর্নিহিত বক্তব্যটি হকে__ সেদিন প্রত্যেককে ডাকা হবে তাদের নিজ নিজ মায়ের নাম ধরে। হজরত ঈসার পবিভ্রা জননী হজরত মরিয়ম এবং ইমাম ভ্রাতৃদ্বয়ের মহাসম্মানিতা মাতা হজরত ফাতেমার সম্মানেই সেদিন এরকম করা হবে । আবার জারজ সন্তানদেরকে লজ্জিত না করার উদ্দেশ্যটিও এর অন্তর্ভুক্ত হওয়া সম্ভব । “বি ইমামিহিম' অর্থ তাদের নেতা সহ। এতক্ষণের আলোচনায় কথাটির মর্মার্থ দীড়ায়___ সেই বিচার দিবসে মানুষ সমবেত হবে নবী-রসুল অথবা অন্য কোনো তাফসীরে ৩০ ্ মবহরী/৬০ |||||||2|া100118,01

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।