ছাড়া অন্য সকল ফেরেশতার উপরে মানুষ শ্রেষ্ঠ । আর ওই অল্প কয়েকজন ফেরেশতা হচ্ছে হজরত জিবরাইল, হজরত মিকাইল, হজরত আজরাইল এবং হজরত ইসরাফিল । কোনো কোনো আলেম আবার “কাছীর' (অনেকের) কথাটির অর্থ করেন 'কুল' (সকলের)। তাই তারা বলেন, মানুষকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে সকল ফেরেশতার উপরে । এরকম অর্থ করার দৃষ্টান্ত রয়েছে অপর একটি আয়াতেও | যেমন___ ওয়া আকছারুছুম কাজিবুন। এখানে “আক্ছারুহুম' বলে বোঝানো হয়েছে সকল মানুষকে । হজরত জাবের কর্তৃক বর্ণিত একটি সর্বোন্নত হাদিসের মধ্যেও এই অভিমতের পোষকতা রয়েছে । হাদিসটি এই-__ রসুল স. বলেছেন, আল্লাহ্ যখন আদম ও তার বংশধরগণকে সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা বললো, হে আমাদের প্রভুপালনকর্তা! তোমার এই নতুন সৃষ্টি অপূর্ব! তারা দুনিয়ায় পানাহার উপর। তুমি তো তাদেরকে দান করেছো পৃথিবীর আরাম-আয়েশ। আর আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছো আখেরাত । আল্লাহ্ বললেন, এরা ওই সকল সৃষ্টির মতো নয়, যাদেরকে আমি সৃষ্টি করেছি 'কুন' (হও) আদেশের মাধ্যমে । এদেরকে আমি সৃষ্টি করেছি আমার আনুরূপ্যবিহীন অলৌকিক হাতে । আর তাদের প্রতি করেছি আমার আত্মার জ্যোতিসম্পাত। হাদিসটি বর্ণনা করেছেন বায়হাকী তার শো'বুল ইমান নামক গ্রহে । পর্যালোচনাঃ সাধারণ ইমানদার অর্থাৎ আল্লাহ্র ওলীগণ সাধারণ ফেরেশতা- দের চেয়ে শ্রেষ্ঠ । গোনাহগার ইমানদারেরা এরকম শ্রেষ্ঠত্ব লাভ করেন পাপমুক্তির পর__ খাটি তওবার মাধ্যমে, শাস্তিভোগের পর অথবা আল্লাহতায়ালা কর্তৃক বিশেষভাবে ক্ষমালাভের কারণে । অর্থাৎ পাপমুক্তির পর তারাও হয়ে যায় আল্লাহ্র ওলী এবং হয়ে যায় জান্নাতের যোগ্য । এভাবেই তারা হয় ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ । আর নবী রসুলগণ হচ্ছেন বিশেষ মানুষ । এই বিশেষ মানুষেরা বিশেষ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ । আল্লাহপাক এরশাদ করেছেন___ “ইন্নাল্লাজীনা আমানু ওয়া আ'মিলুস্সলিহাতি উলায়িকাহুম খইরুল বারিয়্যাহ্' (নিশ্চয় যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা সকল সৃষ্টি অপেক্ষা শ্রেষ্ঠ) । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, মুমিনগণের নিকটে যে ফেরেশতারা থাকে তাদের চেয়ে তারা (মুমিনেরা) অধিক মর্যাদাশালী | বাগবীও এরকম বর্ণনা করেছেন। ইবনে মাজার বর্ণনাতেও একথা এসেছে । এভাবে দেখা যায়, যারা ইমানদার, তারা সকল অবস্থায় ফেরেশতাদের চেয়ে অধিক সম্মানার্হ। সকল ফেরেশতাদের তুলনায় শ্রেষ্ঠ । এমনকি বিশেষ ফেরেশতাদের চেয়েও । কারণ চতুষ্পদ জন্তর মধ্যে কাম রয়েছে, কিন্তু জ্ঞান বা বিবেক নেই । আবার ফেরেশতারা কামপ্রবৃত্তিশূন্য, কিন্তু জ্ঞানবান । তাই স্বভাবগতভাবে তারা নিষ্পাপ । অকষসীরে মধহার৯২৮ ||||/|.811100118.007
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।