Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কর্তৃত্ব, প্রভাব, নিয়ন্ত্রণ ও পরার্থপরতা ইত্যাদি । মানুষকে আমি আরো দিয়েছি প্রেমময় হৃদয়, প্রত্যাদেশিত প্রজ্ঞা । তাই তারা জানতে পেরেছে আমার নৈকট্য ও প্রসন্তা লাভের উপায়। হাকেম তার ইতিহাস গ্রন্থে এবং দায়লামী হজরত জাবের বিন আবদুল্লাহ্‌ থেকে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, হাত ও হাতের আংগুলের মাধ্যমে আহার করাও মানুষের প্রতি আল্লাহ্‌র একটি বিশেষ অনুগ্রহ । এরপর বলা হয়েছে “স্থলে ও সমুদ্ধে তাদের চলাচলের জন্য বাহন দিয়েছি ।" একথার অর্থ__ স্থলভাগে আমি মানুষের জন্য দিয়েছি আরোহণযোগ্য পশুকুল ও আমার দেয়া বুদ্ধির মাধ্যমে আবিষ্কৃত অন্যান্য বাহন। আর জলপথে বাহন স্বরূপ দিয়েছি নৌকা, জাহাজ ও অন্যান্য জলযান। এরপর বলা হয়েছে-_ “তাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছি।' একথার অর্থ আমি তাদেরকে দান করেছি পরিতৃপ্তিপ্রদা়ক অনেক অনেক পানাহারের সামগ্রী । এরপর বলা হয়েছে__ “এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি।' এখানে “ফাছলুন্' অর্থ শ্রেষ্ঠতৃ অথবা, পুণ্য ও আল্লাহ্‌র নৈকট্য লাভের মর্যাদা । “ফাদ্বদ্বলনাহুম' কথাটির “হুম' সর্বনামটি এখানে সম্পৃক্ত হয়েছে 'আদম সন্তানদের ' সঙ্গে। কিন্ত এখানে “আদম সন্তান বলে বুঝানো হয়েছে কেবল ইমানদার ব্যক্তিগণকে । অন্য আয়াতেও সর্বনামকে এরকম বিশেষায়িত করার দৃষ্টান্ত রয়েছে। যেমন, এক আয়াতে বলা হয়েছে-_ “ওয়াল মুত্াল্লাক্াতু ইয়াতারাবৃবাসনা বি আনফুসিহিন্না। এখানে 'মুত্বাল্লাব্বাতু' কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে সকল প্রকার তালাকপ্রাপ্তা রমণীকে। কিন্তু এর পূর্বের 'ওয়া বুউ'লাতুহুন্না আহাবৃকু বিরদ্দিহিননা' কথাটির “হিন্না" সর্বনামটি সম্পৃক্ত হবে কেবল “আল্মুত্বাল্লাকাতু' কথাটির সঙ্গে। এভাবে যাদেরকে তালাকে রজয়ী দেয়া হয়েছে তারাই হবে এখানে উদ্দেশ্য । আলোচ্য আয়াতেও তেমনি শ্রেষ্ঠত্ব বিষয়টি সম্পৃক্ত হবে কেবল বিশ্বাসীদের সঙ্গে। কারণ অবিশ্বাসীরা আল্লাহ্‌র নিকটে শ্রেষ্ঠ নয়__ বরং স্বতন্ত্র ও নিকৃষ্ট । আলোচ্য আয়াতের বক্তব্যের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, আল্লাহতায়ালা সকল মানুষকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেননি। শ্রেষ্ঠতু দিয়েছেন কেবল কিছু সংখ্যক মানুষকে । আর এই শ্রেষ্ঠত্বের প্রকৃতি ও প্রকার সম্পর্কে আলেমগণের মতপ্রভেদও রয়েছে প্রচুর। কেউ কেউ বলেছেন, ফেরেশতাদের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি। সুতরাং ফেরেশতা ছাড়া অন্য সকল সৃষ্টির চেয়ে মানুষ শ্রেষ্ঠ । কালাবী বলেছেন, অল্প কয়েকজন ফেরেশতা | 9|]100|] 9,001 আমীরে মমহারী/২৭

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।