0 সমুদ্রে যখন তোমাদিগকে বিপদ স্পর্শ করে তখন কেবল তিনি ব্যতীত অপর যাহাদিগকে তোমরা আহ্বান করিয়া থাক তাহারা তোমাদিগের মন হইতে সরিয়া যায়; অতঃপর তিনি যখন স্থলে ভিড়াইয়া তোমাদিগকে উদ্ধার করেন তখন তোমরা মুখ ফিরাইয়া লও ৷ মানুষ অতিশয় অকৃতজ্ঞ! 0) তোমরা কি নিশ্চিন্ত আছ যে তিনি তোমাদিগকে স্থলে কোথাও তুগর্ভস্থ করিবেন না অথবা তোমাদিগের উপর কংকর বর্ষণ করিবেন না? তখন তোমরা তোমাদিগের কোন কর্মবিধায়ক পাইবে না। 0) অথবা তোমরা কি নিশ্চিন্ত আছ যে তিনি তোমাদিগকে আর একবার সমুদ্রে লইয়া যাইবেন না এবং তোমাদিগের বিরুদ্ধে প্রচণ্ড ঝটিকা পাঠাইবেন না এবং তোমাদিগের সত্য প্রত্যাখ্যান করার জন্য তোমাদিগকে নিমজ্জিত করিবেন না? তখন তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোন সাহায্যকারী পাইবে না। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে মানুষ! আমিই তো তোমাদের সেই প্রভুপালনকর্তা, যে তোমাদের সমুদ্র যাত্রাকালে তোমাদের জলযানগুলোর গতি ও স্থিতি নির্বিঘ্ন রাখে। এভাবে সমুদ্ব-বেসাতির মাধ্যমে তোমরা অনুসন্ধান করো আমার অনুগ্রহরূপী জীবনোপকরণ । আমি তো তোমাদের প্রতি পরম দয়ার্্র। পরের আয়াতে (৬৭) বলা হয়েছে__ “সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন কেবল তিনি ব্যতীত অপর যাদেরকে তোমরা আহ্বান করে থাকো, তারা তোমাদের মন থেকে সরে যায়।' একথার অর্থ সমুদ্র-ঝড় অথবা অন্য কোনো দুর্বিপাকে যখন তোমরা পতিত হও, তখন তো তোমরা আল্লাহ্ ছাড়া আর কাউকে ডাকো না। তোমাদের স্মরণ-পট থেকে উবে যায় তোমাদের কল্পিত উপাস্যসমূহের স্মৃতি। এরকমও অর্থ হতে পারে যে ওই ঘোর বিপদে তোমাদের কাতর প্রার্থনা তো তোমাদের পূজিত দেব-দেবীগুলো শোনে না। শোনেন কেবল আল্লাহ্, যিনি সর্বশ্রোতা ও সর্বদ্ষ্টা এরপর বলা হয়েছে__- “অতঃপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তোমাদেরকে উদ্ধার করেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। মানুষ অতিশয় অকৃতজ্ঞ" একথার অর্থ__ হে অবিমৃশ্য জনগোষ্ঠী! দূযেগি থেকে উদ্ধার করে আমি যখন তোমাদেরকে তটভূমিতে ফিরিয়ে আনি, তখন তোমরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও। তোমরা তো আল্লাহ্র নেয়ামতের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এর পরের আয়াতে (৬৮) বলা হয়েছে__ “তোমরা কি নিশ্চিন্ত আছো যে, তিনি তোমাদেরকে স্থলে কোথাও ভুগর্ভস্থ করবেন না, অথবা তোমাদের উপর কংকর বর্ষণ করবেন নাঃ তখন তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাবে না।' একথার অর্থ__ হে অকৃতজ্ঞ মানুষ! দুর্যগ___ দুর্বিপাক কি কেবল সমুদ্রেই আসে? স্থলভাগে কি বিপদ-মুসিবত নেমে আসতে পারে না? ঘূর্ণিঝড় , তুফান, ভূমিকম্প, ভূমিধস-_ এসকল বিপদেও তো তোমরা পতিত হতে পারো । পর্যুদস্ত ||| 2|1100118.0 অন্সারে এহর ১২৫
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।