বাগরী লিখেছেন, কোনো কোনো হাদিসে বলা হয়েছে, রসুল স. একবার বললেন, কোনো কোনো মানুষ মাগরাব। প্রশ্ন করা হলো, হে আল্লাহ্র রসুল! মাগরাব কারা? তিনি স. বললেন, যার মধ্যে রয়েছে শয়তানের অংশীদারিত্ব । “ওয়া ই"দহুম' অর্থ__ এবং তাদেরকে প্রতিশ্রুতি দে। অর্থাৎ তাদেরকে এভাবে মিথ্যা আশ্বাস দে যে___ দেব-দেবীরা সুপারিশ করবে, বাপ-দাদার ধর্মই মুক্তির পথ। অথবা! তাদের অন্তরে, সৃষ্টি কর তওবার প্রতি অনীহা, কিয়ামত, বেহেশত, দোজখ ইত্যাদির প্রতি অবিশ্বাস ইত্যাদি । একটি প্রশ্নঃ আলোচ্য আয়াতের “সত্যচ্যুত কর", “আক্রমণ কর', 'ধনে ও সন্তান সন্ততিতে শরীক হয়ে যা", 'প্রতিশ্রতি দে'-__ কথাগুলো আদেশ সূচক । তাহলে কি বলা যায়, আল্লাহ্ এখানে শয়তানকে পাপকর্মসমূহ করবার আদেশ দিয়েছেন? কিন্তু আল্লাহ তো কখনো পাপকাজের আদেশ দেন না। উত্তরঃ কথাগুলো আদেশসূচক ঠিকই । কিন্তু এখানে কথাগুলো বলা হয়েছে হুমকি প্রদর্শনার্থে। অথবা এখানে আদেশগুলোর মাধ্যমে এই মর্মে জানানো হয়েছে যে__ ঠিক আছে। তুই যা করতে চাস করে নে। তোর এসকল অপকর্মের কারণে আমার সম্মান ও পরাক্রমের কোনো ব্যত্যয় ঘটবে না। আর এগুলোর কারণে তোর জন্য যথোপযুক্ত শাস্তি তো নির্ধারিত রয়েছেই । শেষে বলা হয়েছে__- *শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র।' এখানে 'গুরুর' অর্থ ধোকা, প্রতারণা, প্রবঞ্ধনা বা ছলনা । মিথ্যাকে সত্যরূপে প্রদর্শন । বাগবী লিখেছেন, সাহাবীগণের বক্তব্যসমূহে এসেছে, বিতাড়িত হওয়ার পর ইবলিস বললো, হে আল্লাহ্! আদমের কারণেই আজ আমার এই দুর্দশা । অতএব তুমি আমাকে এমন শক্তি দাও যাতে আমি আদম-সন্তানদের উপরে প্রভাব বিস্তার করতে পারি। আল্লাহ বললেন, তথাস্ত । ইবলিস বললো, আমি জানি যে, তোমার শক্তি ছাড়া আর কারো কোনো শক্তি নেই। আল্লাহ্ বললেন, 'তোর আহ্বানে যাকে পারিস সত্যচ্যুত কর।' হজরত আদম বললেন, হে আমার প্রভুপালনকর্তা! তুমি তো আমার ও আমার সন্তানদের উপরে ইবলিসকে প্রবল করে দিলে । এখন তোমার বিশেষ সাহায্য ব্যতিরেকে তো আমাদের উপায় নেই। আল্লাহ্ বললেন, তোমার সন্তান-সম্ভতিদের হেফাজতের জন্য আমি প্রহরী নিয়োগ করবো । হজরত আদম বললেন, কীভাবে? আল্লাহ্ বললেন, তাদের পুণ্যকর্মগুলোকে আমি দশগুণ বাড়িয়ে দিবো । হজরত আদম বললেন, আর? আল্লাহ্ বললেন, মৃত্যু যন্ত্রণার পূর্ব পর্যস্ত আমি তাদের জন্য খুলে রেখে দিবো তওবার দরজা । হজরত আদম বললেন, আর? আল্লাহ্ বললেন, বলবো “হে আমার বান্দাগণ! তোমরা যারা আত্মঅত্যাচার করেছো, তারা আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ্ তোমাদের সমুদয় পাপ মোচন করবেন। কোনো কোনো বর্ণনায় এসেছে, ইবলিস বললো, হে আল্লাহ্! তুমি তো মানুষের মধ্যে প্রেরণ করবে নবী । তাদের উপরে অবতীর্ণ করবে কিতাব । আমার নু তাফসীরে মাযহারী/১২৩ ||1111.011100119.0011
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।