Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সৈন্যকে । মুজাহিদ ও কাতাদা বলেছেন, জ্বিন ও মানুষের মধ্যে কেউ কেউ হয় শয়তানের বাহন ও প্রহরী | যে পাপের পক্ষ নেয়, সে-ও ইবলিস-বাহিনীর সদস্য । বায়যাবী লিখেছেন, এখানে শয়তানের ওই সকল অশ্বারোহী ও পদাতিক সৈন্যের কথা বলা হয়েছে, যারা মানুষকে তার দিকে নিয়ে যেতে প্ররোচিত করে। এরকমও হতে পারে যে, শাব্দিক অর্থ এখানে ধর্তব্য নয় । এখানে গ্রহণ করতে হবে মর্মার্থ । মর্মার্থটি হচ্ছে__ হে ইবলিস! যারা তোর মতো চিরদুর্ভাগা কেবল তাদের উপরেই তোর প্রভাব কার্যকর হবে । সুতরাং তাদের উপরেই তুই তোর সকল কৌশল ও শক্তি প্রয়োগ কর এবং তাদেরকেও তোর মতো সত্যবিচ্যুত করে দে। উল্লেখ্য যে, শয়তানকে এখানে তুলনা করা হয়েছে ওই নির্মম সেনাপতির সঙ্গে, যে তার শক্রদেরকে সমূলে উৎপাটিত করে। এরপর বলা হয়েছে___ “এবং তাদের ধনে ও সন্তান-সন্ততিতে শরীক হয়ে যা ও তাদের প্রতিশ্রীতি দে। শয়তান তাদেরকে যে প্রতিশ্রতি দেয়, তা ছলনা মাত্র । মুজাহিদ, হাসান বসরী ও হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, এখানে “শারীকহুম ফীল আমওয়াল' (ধনে শরীক হয়ে যা) অর্থ__ তুই তাদের উপার্জন ও অর্থব্যয়ে অংশ গ্রহণ কর। অর্থাৎ তাদেরকে হারাম উপার্জন, সঞ্চয় ও খরচের প্রতি উৎসাহিত কর। আতা বলেছেন, কথাটির মাধ্যমে এখানে বুঝানো হয়েছে সুদ ভক্ষণ, দেব-দেবীদের নামে পশু ছেড়ে দেয়া ইত্যাদিকে। হারামকে হালাল এবং হালালকে হারাম বলাকে। জুহাক বলেছেন, মুশরিকদের দেব-দেবীদের নামে ছেড়ে দেয়া পশুকে লক্ষ্য করেই এখানে বলা হয়েছে 'শারীকহুম ফীল আমওয়াল।' হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে 'শারীকহুম ফীল আওলাদ" (সন্তান- সম্ততিতে শরীক হয়ে যা) বলে বুঝানো হয়েছে শিশু কন্যাকে জীবন্ত কবর দেয়াকে। জুহাক ও মুজাহিদ বলেছেন, ব্যভিচারজাত সন্তান-সন্ততিকে । হাসান ও কাতাদা বলেছেন, কথাটির মাধ্যমে বলা হয়েছে সন্তান-সন্ততির ইন্ুদী, খৃষ্টান, মূর্তিপূজক এবং অগ্নিপূজক হওয়াকে । হজরত ইবনে আব্বাস বলেছেন, অনেকে সন্তান-সন্ততিদের নাম রাখে শিরিক মিশ্রিত নিয়মে । যেমন__ আবদুল হারেছ, আবদুশ শামস্‌, আবদুল উজজা ইত্যাদি । আলোচ্য বক্তব্যটির মাধ্যমে এদিকেই ইঙ্গিত করা হয়েছে। ইমাম জাফর সাদেক বলেছেন, মানুষ যখন স্ত্রীসঙ্গম করতে উদ্যত হয়, তখন শয়তান বসে পড়ে তার পুরুষাঙ্গের উপর । এমতাবস্থায় “বিসমিল্লাহ্‌' না বলে সঙ্গম শুরু করলে শয়তানও হয়ে যায় তার সঙ্গম-সঙ্গী। এভাবে শয়তানও বীর্যপাত করে তার স্ত্রীঙ্গে। এরকম মিলনের ফলে যে সন্তানের জন্ম হয়, সে সন্তানের মধ্যে থাকে শয়তানের অংশীদারিত্ব । তাফসীরে মাযহারী/১২২ |1|1.01100119,001

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।