করা। হজরত ইবনে আব্বাস এরকম বলেছেন । উল্লেখ্য যে, যে পাপকর্মের প্রতি আহ্বান জানায়, সে অবশ্যই শয়তানের সতীর্থ । আযহারী বলেছেন, “ইসতাফযিয্ বিসওতিকা' কথাটির অর্থ নিজের দিকে ডাকা, পদশ্বলিত করা । মুজাহিদ বলেছেন, *সওতুন" অর্থ গানবাদ্য করা । “আজ্বলিব্ আ'লাইহিম' কথাটির জ্বালাবা শব্দটির শব্দ রূপ নাসারা ইয়ানসুরু আর “ইজতালাবা' হচ্ছে শব্দ রূপ ইফতিয়াল এর অর্থ কাউকে স্থানান্তর করে নিয়ে যাওয়া । এ রকম বলা হয়েছে “কামুস' গ্রন্থে । হাদিস শরীফে 'লা জ্বালাবা' কথাটির মাধ্যমে বলা হয়েছে__ যে স্থানে প্রয়োজন, সে স্থান থেকে অন্যস্থানে শস্য স্থানান্তরিত করা জায়েয নয়। “নেহায়া' রচয়িতা লিখেছেন, 'জ্বালাব' হয় দু'ধরনের _ ১. জাকাত আদায়কারী কোনো নির্দিষ্ট স্থানে বসে হুকুম চালাবে যেনো জাকাত প্রদাতারা তার অবস্থান স্থলে জাকাত এনে জমা করে_- এরকম করা শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। বরং শরিয়তের বিধান এই যে, জাকাত আদায়কারীরা জাকাত প্রদাতাদের বাড়ি বাড়ি গিয়ে জাকাত আদায় করবে। ২. ঘোড়দৌড়ের স্থানে এমন লোক নিযুক্ত করা, যার চিৎকারে ঘোড়া যেনো জোরে জোরে চলতে থাকে_- এরকম করাও নিষেধ । “কামুস' গ্রন্থে 'আজবলাবা আলাল ফারাস্" কথাটির অর্থ এভাবেই লেখা হয়েছে । আবার “জ্বালাবাতাহ' শব্দটির অর্থ *আওয়াজ' বা 'ধ্বনি'ও হয়। 'কামুস' গ্রন্থে রয়েছে “রয়াদা ফাল্বালাবা' অর্থ প্রকম্পিত হওয়া এবং চিৎকার করা । এভাবে “আজ্বলাবা আ'লাইহি' কথাটির অর্থ দীড়ায়-__ চিৎকার করে তাদেরকে প্ররোচিত করা বা উৎসাহিত করা । কুতাইবি বলেছেন, 'জ্বালাবুন" শব্দটি 'জ্বালবাতুন' এর বহুবচন। এর অর্থ উচ্চ নাদ বা সমুচ্চ আওয়াজ । এরকমও বলা হয়েছে যে 'জ্বালাব্ ' অর্থ “ইজতিমা' (একত্র হওয়া বা সমবেত হওয়া)। “নেহায়া' গ্রন্থে রয়েছে “আজ্বলাবা আ'লাইহি' অর্থ সমবেত হয়েছে। আর “আজৃলাবাহ্'অর্থ__ তাকে সাহায্য করেছে। এভাবে এখানে 'তোর অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ কর' কথাটির অর্থ দাড়াবে__ তোর সকল প্রকার সৈন্য ও কৌশল একত্র করে তাদেরকে আক্রমণ কর। আলোচ্য বাক্যের মর্মার্থ এরকমও হতে পারে যে___ হে অভিশপ্ত ইবলিস! তুই তোর আহ্বানে যাদেরকে পারিস পথত্রষ্ট কর, তোর সকল বুদ্ধি ও শক্তি দ্বারা তাদেরকে সরাসরি পাপের মধ্যে নিমজ্জিত কর, অথবা তাদেরকে পাপ কর্ম করতে সাহায্য কর। কোনো কোনো কোরআন ব্যাখ্যাতা লিখেছেন, “বি খইলিকা ওয়া রজিলিকা' কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে শয়তানের অশ্বারোহী ও পদাতিক সকল প্রকার |||. 2|100119.00] আক্ষীর সাযরী/১২১
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।