উপর প্রতিষ্ঠা করবো আমার পরিপূর্ণ কর্তৃত্ব, যেদিকে ইচ্ছা করবো সেদিকেই টেনে নিয়ে যাবো তাকে । হানাকাদ্ দাব্বাতা' অর্থ ঘোড়ার নিচের চোয়াল উপরের চোয়ালের সঙ্গে বাধা হয়েছে শক্ত করে_- যেনো তার মালিক তাকে যেদিকে খুশী সেদিকে টেনে নিয়ে যেতে পারে। কামুস গ্রন্থে রয়েছে “ইহ্তানাকা' অর্থ কর্তৃতৃ বা প্রাধান্য প্রতিষ্ঠা। আবার “ইহ্তানাকাল জারাদুল আরদ' অর্থও-__ পঙ্গপাল ভক্ষণ করেছে ক্ষেতের সমুদয় ফসল । এই অর্থেই আলোচ্য বাক্যের 'লাআহতানিকান্না জুর্রিয়্যাতাহু' কথাটির অর্থ করা হয়েছে “তার বংশধরগণকে সমূলে নষ্ট করে ফেলবো ।' “ইল্লা বৃলীলা' অর্থ অল্প কয়েকজন ব্যতীত। একথার মাধ্যমে বুঝানো হয়েছে নবী-রসুল ও পুণ্যবানগণকে, যাদেরকে আল্লাহতায়ালা শয়তানের প্রভাব থেকে নিরাপদে রেখেছেন। আলোচ্য বক্তব্যে ইবলিস নিজে স্বীকার করেছে যে, তাদেরকে সে বিভ্রান্ত করতে পারবে না। তাদের সম্পর্কে আল্লাহ্ নিজেও বলেছেন “আমার বান্দাদেরকে প্রতারণা করার ব্যাপারে তোমার কোনো ক্ষমতাই নেই ।" বায়যাবী লিখেছেন, আদম সন্তানদেরকে প্রতারিত করা যায়__- এরকম ধারণা ইবলিস সম্ভবতঃ লাভ করেছিলো ফেরেশতাদের কথোপকথন থেকে । যেমন হজরত আদম সৃষ্টির কথা ফেরেশতাদেরকে জানানো হলে তারা বলেছিলো, “আপনি কী এমন এক জাতি সৃষ্টি করতে চান, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ঘটাবে?' অথবা হজরত আদমের সৃষ্টি প্রক্রিয়া দেখেই সে একথা বুঝতে পেরেছিলো যে, তার মধ্যে থাকবে কাম, ক্রোধ, লোভ, হিংসা ও অন্যান্য অশোভন বৃত্তি। সুতরাং তাকে প্রতারণা করা হবে সহজ। এর পরের আয়াতে (৬৩) বলা হয়েছে-_ “আল্লাহ বললেন, যা। জাহান্নাম সম্যক শাস্তি তোর ও তাদের, যারা তোর অনুসরণ করবে ।' একথার অর্থ, ধিক্কারের স্বরে আল্লাহ্ ইবলিসকে বললেন, যা যা তোর যা ইচ্ছা হয় কর। তবে একথা জেনে রাখিস দোজখই হবে তোর এবং তোর অনুসারীদের চিরকালীন আবাস। এটাই হচ্ছে তোর স্বেচ্ছাচারিতার শাস্তি । এখানকার “মাউফুর' কথাটির অর্থ “ওয়াফীর' বা পরিপূর্ণ । আরববাসীরা বলে “ওয়াফফির লিসাহিবিকা আরদ্বাহু (তোমার সাথীর পরিপূর্ণ সম্মান করো)। এর পরের আয়াতে (৬৪) বলা হয়েছে__- 'তোর আহ্বানে তাদের মধ্যে যাকে পারিস সত্যচ্যুত কর, তোর অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ কর।' এখানে “ইস্তাফযিয্' অর্থ প্ররোচিত করা, উত্তেজিত করা । কামুস গ্রন্থে রয়েছে 'ইসতাফায্যাহ্' অর্থ উচ্ছেদ করা, উপড়ে ফেলা বা গৃহচ্যত করা। আর এখানকার “বিসওতিকা' অর্থ পাপকর্মের প্রতি আহ্বান করা বা সত্যচ্যুত অকষসীরেমাহারী১২০. ||||||.8]1100118.007
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।