নৈকট্যভাজন ও প্রিয়ঙাজন। তাই তাকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করার নির্দেশ দিয়েছিলাম ফেরেশতাবৃন্দকে এবং ইবলিসকে । বলেছিলাম আদমের প্রতি প্রণতিপাত করো।' সকলেই নির্দেশ পালন করলো। কিন্তু ইবলিস করলো না। বরং দর্পভরে বললো, “আদমকে আপনি সৃষ্টি করেছেন কর্দম থেকে। তাই তাকে আমি সেজদা করতে পারি না" লক্ষণীয় যে, কাদামাটি থেকে হজরত আদমের দেহাবয়ব গঠিত হওয়ার কারণে ইবলিস তাকে সেজদা করতে চায়নি। আল্লাহ্র নির্দেশ মান্য করা যে অত্যাবশ্যক, সে কথা তার মনেই ছিলো না। এই জঘন্য বিস্মৃতির কারণেই সে চিরঅভিশপ্ত। বাগবী লিখেছেন, হজরত সাঈদ ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, যখন আল্লাহ হজরত আদমকে সৃষ্টি করতে চাইলেন তখন এক ফেরেশতাকে নির্দেশ দিলেন, যাও, পৃথিবী থেকে মাটি নিয়ে এসো । নির্দেশ মোতাবেক পৃথিবী থেকে নিয়ে যাওয়া হলো এক মুঠো মাটি । ওই মাটি ছিলো মিষ্ট ও লবণাক্ত । ওই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম ও তার বংশধরগণকে । সুতরাং মিষ্ট মাটি ছ্বারা যে সৃষ্ট হয়েছে, সে হয়েছে সৌভাগ্যশালী, হেদায়েতপ্রাপ্ত__ যদিও তার পিতা-মাতা কাফের হয়। আর যে সৃষ্ট হয়েছে লবণাক্ত মাটি থেকে, সে হয়েছে চিরদুর্ভাগা ও চিরত্রষ্ট _ যদিও তার পিতা হয় নবী। হজরত আবু মুসা আশআরী থেকে আহমদ, তিরমিজি, আবু দাউদ, বায়হাকী ও হাকেম কর্তৃক বর্ণিত এবং হাকেম কর্তৃক বিশুদ্ধ আখ্যায়িত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, পৃথিবীর সকল স্থান থেকে কিছু কিছু করে মাটি একত্র করে মুঠোভর্তি মাটি নিয়ে যাওয়া হলো আল্লাহ্র সকাশে। ওই মাটি দিয়ে সৃষ্টি করা হলো তাকে । তাই তার সন্তানেরা বিভিন্ন বর্ণের ও বিভিন্ন স্বভাবের । কেউ কালো, কেউ শাদা, কেউ লাল, কেউ শ্যামলা । আবার কেউ ভালো, কেউ মন্দ, কেউ নম্র, কেউ কঠিন। পরের আয়াতে (৬২) বলা হয়েছে-_- “সে বলেছিলো, বলুন, তাকে যে আপনি আমার উপরে মর্যাদা দান করলেন, কেনো? এ কথার অর্থ__ ইবলিস তখন আমার নির্দেশ প্রতিপালন তো করেইনি, উপরন্ত্র আমাকে প্রশ্ন করেছিলো__ আপনি আদমকে আমার চেয়ে বেশী মর্যাদা দান করলেন কেনো? কী উদ্দেশ্যে? এরপর বলা হয়েছে___ “কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন, তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তার বংশধরগণকে সমূলে নষ্ট করে ফেলবো । 'ইহ্তানাকাল জারাদুয্ যারআ' একটি আরবী বাগধারা । এর অর্থ__ পঙ্গপাল খেয়ে ফেলেছে ক্ষেতের সমস্ত ফসল । আর একটি অর্থ__ আমি তার তাফসীরে মাযহারী/১১৯ |1111.011100119.0011
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।