Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

দিয়ে পরিষ্কার করা হয়। আর রুমালের ময়লা আগুনে পোড়ে । কিন্তু রুমাল পোড়ে না। বরং পরিষ্কার হয়ে যায়। কামুস রচয়িতা লিখেছেন, সামান্দল আরবের এক শ্রেণীর পাখি; যা আগুনে পোড়ে না। পাখিটির বৈশিষ্ট্য হলো তার বাসস্থান অগ্নিতে । আগুন থেকে বের হলেই প্রাণত্যাগ করে। ২. ইবনে যাবআরী একবার বললো, মোহাম্মদ আমাদেরকে যাক্কুমের ভয় দেখায় । কিন্তু আমরা তো যাক্কুম বলি মাখন ও খেজুরকে। এছাড়া যাক্কুমের অন্য কোনো অর্থ আমাদের জানা নেই। এরকম বলে সে তার ক্রীতদাসীকে উচ্চ কণ্ঠে নির্দেশ দিলো-__ ইয়া জারিয়াতা তায়ালী যাকৃক্বিমীনা (হে বাদী! আমার জন্য মাখন ও খেজুর নিয়ে এসো)। আবু জেহেলও তার সঙ্গে বলে উঠলো, হে মক্কাবাসী! তোমরা সকলে যাক্কুম ভক্ষণ করো । মোহাম্মদ তো তোমাদেরকে এই যাক্কুমেরই তয় দেখায়। সুরা সাফ্ফাতে এ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। ইবনে আবী হাতেম এবং বায়হাকী আল্‌ বা"ছ নামক গ্রন্থে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, যখন আল্লাহ্‌ অংশীবাদী কুরায়েশদেরকে যাক্কুমের ভয় দেখালেন, তখন আবু জেহেল তার অনুসারীদেরকে বললো, মোহাম্মদ তোমাদেরকে যাক্কুমের ভয় দেখায়। বলো দেখি যাক্কুম কী? লোকেরা বললো, আমরা তো জানি না। আবু জেহেল বললো, যাক্কুম হচ্ছে ইয়াসরেবের (মদীনার) উন্নতমানের খেজুর, যা মাখনের সঙ্গে মিলিয়ে খাওয়া হয়। অতএব ওই যাক্কুম যদি আমরা পাই, তাহলে তো আমরা তা বেশী বেশী করে খাবো। এরপর আবু জেহেল বললো, লানাতাযাক্ককামান্নাহা তাযান্ধুমা (যাক্কুমের দ্বারা অবশ্যই আমি তাদেরকে তুষ্ট করবো) । এরপর অবতীর্ণ হয় ১. ওয়াশ্শাজারাতাল মাল্উ'নাতা ফীল্‌ কুরআন (আর কোরআনে উল্লেখিত অভিশপ্ত টা 088520588 )। যাক্কুম বৃক্ষ অত্যন্ত ভয়ংকর । তাই এখানে ওই বৃক্ষকে বলা হয়েছে অভিশপ্ত বৃক্ষ। আর ওই বৃক্ষ হবে জাহান্নামের “জাহীম' তেত্যুষ্ণ) এর মূল। আল্লাহ্‌র রহমত থেকে যারা সর্বাপেক্ষা অধিক দূরবর্তী, তাদের চিরস্থায়ী আবাস হবে ওই জাহীম। অথবা বলা যায় “মাল্উ'নাতুন্‌" অর্থ ঘৃণ্য, ক্ষতিকর। এরকম ঘৃণ্য ও ক্ষতিকর বস্ত ভক্ষণকেই আরব দেশে বলা হয় মালউন বা অভিশপ্ত। কারো কারো মতে এখানে যাক্কৃম কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে শয়তানকে অথবা আবু জেহেলকে কিংবা হাকাম বিন আসকে। শেষে বলা হয়েছে__ “আমি তাদেরকে ভীতিপ্রদর্শন করি, কিন্তু তা তাদের তীব্র অবাধ্যতাই বৃদ্ধি করে।' একথার অর্থ__ হে আমার রসুল! পর্যবেক্ষণ করুন, আমি মুশরিকদেরকে ভয় প্রদর্শনের মাধ্যমে সত্যাভিমুখী করতে চাই। কিন্তু তারা চির অবাধ্য বলেই এতে করে তাদের অবাধ্যতা হয় আরো অধিক তীব্র। |||. 2|100119,001 অক্পীর মাহার১১৭

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।