Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

পরই তিনি স. সাহাবীগণকে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেছিলেন। কিন্ত সঙ্ধি-চুক্তি সম্পাদনের পর তাকে মদীনায় ফিরে আসতে হয়েছিলো । ওই ঘটনাটি ছিলো কিছু সংখ্যক দুর্বলচিত্ত বিশ্বাসীদের জন্য একটি পরীক্ষা । পরের বছর তিনি ঠিকই মক্কায় গমন করতে পেরেছিলেন । আর তখন অবতীর্ণ হয়েছিলো-__ 'লাক্‌দ্‌ সাদাকৃল্পাহু রসুলাহুর্রু'ইয়া বিলহাক্‌' (আল্লাহ্‌ তার রসুলের স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালেন)। বায়যাবী লিখেছেন, এই বর্ণনাটি গ্রহণ করলে একটি সন্দেহের উদ্রেক হতে পারে । সন্দেহটি এই-__ আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে মক্কায় । কিন্তু হুদায়বিয়ার ঘটনা ঘটেছিলো হিজরতের পরে। তবে একটি কথা মেনে নিলে সন্দেহ আর থাকে না। তা হচ্ছে__ স্বপ্রটি তিনি মক্কাতেই দেখেছিলেন। কিন্তু বর্ণনা করেছিলেন হিজরতের পরে___ মদীনায় । আমি বলি, একথাটিও ঠিক নয়। কারণ বায়যাবী এ কথাও লিখেছেন যে, আলোচ্য স্বপ্রের সম্পর্ক রয়েছে বদর যুদ্ধের সঙ্গে । যেমন অন্য আয়াতে এসেছে__ “ওয়া ইজ ইউরিকাহ্মুল্লুহু ফী মানামিকা কৃলীলা।' এক বর্ণনায় এসেছে, রসুল স. বদর প্রান্তরে বৃষ্টির জমানো পানিতে অবতরণ করলেন। বললেন, আমি দেখতে পাচ্ছি, মুশরিকেরা কোন কোন স্থানে নিহত হবে । একথা বলে তিনি মুশরিক নেতাদের নাম ধরে ধরে তাদের নিহত হওয়ার স্থান দেখিয়ে দিতে লাগলেন । একথা যখন মুশরিক বাহিনীর লোকেরা শুনলো, তখন তারা এই নিয়ে উপহাস করতে লাগলো । “শাজারাতাল মাল্উ'নাহ্‌' অর্থ অভিশপ্ত বৃক্ষ বা যাক্কুম বৃক্ষ। অর্থাৎ ওই বৃক্ষটি মানুষের জন্য একটি পরীক্ষা । এ পরীক্ষার স্বরূপ রয়েছে দু'টি__ ১. আবু জেহেল একবার বললো, হে মক্কাবাসী! শোনো, মোহাম্মদ বিন আবদুল্লাহ্‌ তোমাদেরকে এমন আগুনের ভয় দেখায় যা পাথরকেও পুড়িয়ে ভশ্ম করে দেয়। কিন্ত সে আবার একথাও বলে যে, ওই অগ্নিকুণ্ডে থাকবে নাকি একটি বৃক্ষ। তা হলে বোঝো কী রকম উল্টাপাল্টা কথা সে বলে। নিঃসন্দেহে আবু জেহেলের এরকম মন্তব্য চরম পর্যায়ের মূর্খতার নিদর্শন ছাড়া অন্য কিছু নয়। পৃথিবীতেই এরকম অনেক বিস্ময়কর দৃষ্টান্ত রয়েছে। যেমন সামান্দল নামক এক প্রকার পাখির পিঠের চামড়া আগুনে পোড়ে না। আবার উট পাখি ভক্ষণ করতে পারে উত্তপ্ত লৌহখণ্ড। এতে করে তার গলা,পাকস্থলি কোনোটাই জলে না। যে আল্লাহ্‌ পৃথিবীতে এরকম নিদর্শন সৃষ্টি করেছেন, তিনি কি দোজখে দহনক্রিয়ার প্রভাব থেকে মুক্ত কোনো বৃক্ষ সৃষ্টি করতে পারবেন না? তাফসীরে মাদারেক রচয়িতা লিখেছেন, তুর্কিস্তানের এক প্রকার ছোট প্রাণীর নাম সামান্দল। ওই প্রাণীটির চামড়া দিয়ে রুমাল বানানো হয়। রুমাল ময়লা হয়ে গেলে তা আগুনে ফেলে তকষণারে মহা১৯৬ ||||||.2|11001118,00|

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।