জ্ঞাতব্যঃ হজরত আবদুল্লাহ বিন আমর বিন আস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আমি হাকাম বিন আসের সন্তানদেরকে মিম্বরের উপরে বানরনৃত্য করতে দেখেছি। তাদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছে “আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষকে পরীক্ষা করবার জন্য'। এখানে হাকামের সন্তানদের ফেতনা বা পরীক্ষার কথাই বলা হয়েছে। তার পুত্র মারওয়ান ও প্রপৌত্র আবদুল মালেক পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতা পেয়েছিলো । তাদের ওই ক্ষমতান্মোত্ততার দৃশ্যই রসুল স.কে স্বপ্রযোগে দেখানো হয়েছিলো । হজরত সহল ইবনে সা'দ, হজরত ইয়ালী ইবনে মুররাহ, হজরত হোসাইন ইবনে আলী, উম্মত জননী হজরত আয়েশা এবং হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব থেকে এরকম হাদিস বর্ণিত হয়েছে। চনতারিষ্ট দেখে এর কারণ জিজ্ঞেস করলাম । তিনি স. বললেন, আমি দেখলাম আমার এই মিম্বরে বনী উমাইয়ারা পালাক্রমে উপবেশন করছে । আমি বললাম, হে আল্লাহর রসুল! চিন্তিত হবেন না। এটা তো দুনিয়া । দুনিয়াতেই তারা তাদের প্রাপ্য পেয়ে যাবে । তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াতের এই অংশটি__ আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি তা ও কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য । অতএব বুঝতে হবে, এখানকার ফেতনা '(পরীক্ষা) কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে বনী উমাইয়ার শাসনকালের বিভিন্ন বেদাত, অশ্লীলতা ও বিশৃঙ্খলার কথা। হজরত সহল ইবনে সা'দ থেকে ইবনে জারীর উল্লেখ করেছেন, রসুল স. একবার স্বপ্নে দেখলেন, বনী উমাইয়ারা বিসদৃশভাবে একের পর এক তার মিম্বরে গমনাগমন করছে। এ স্বপ্র দেখে তিনি স. বিমর্ষ হলেন। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াতাংশ। হজরত আমর বিন আস থেকে ইবনে আবী হাতেম, হজরত ইয়ালী বিন মাররাহ থেকে আবী হাতেম ও ইবনে মারদুবিয়া এবং হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব থেকে অবিন্যন্ত সূত্রে বায়হাকী উল্লেখ করেছেন, একবার রসুল স. স্বপ্নে বনী উমাইয়াকে তার মিশ্বরে একের পর এক আরোহণ করতে দেখলেন। ফলে তিনি হয়ে পড়লেন বিষগ্র ও মনোক্ষুণ্র ৷ আল্লাহ্ তখন প্রত্যাদেশের মাধ্যমে জানালেন, পরবর্তীতে তাদেরকে শাসন ক্ষমতা দেয়াই আল্লাহ্র ইচ্ছা। একথা জানতে পেরে তিনি স. স্বস্তিবোধ করলেন (কারণ তিনি স. ছিলেন আল্লাহ্র সিদ্ধান্তে সদাপ্রসন্ন)। উল্লেখ্য যে, এ বিষয়ের সকল হাদিস শিথিলসূত্রবিশিষ্ট । কোনো কোনো আলেম বলেছেন, এখানে “আররু*ইয়া' অর্থ ওই স্বপ্ন, যা রসুল স. দেখেছিলেন, হুদায়বিয়ার সন্ধি-চুক্তি সম্পাদনের বছরে । দেখেছিলেন, তিনি স. তার সহচরবৃন্দ সমভিব্যাহারে মক্কা নগরীতে প্রবেশ করছেন। এই স্বপ্ন দেখার তাফসীরে মাযহারী/১১৫ |1|1|.01100119,001
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।