পরাক্রমের অভেদ্য বেষ্টনী দ্বারা তারা সতত পরিবেষ্টিত। এখানে “আন্নাস্* (মানুষকে) কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে মক্কার মুশরিকদেরকে। আর *পরিবেষ্টন করে আছেন' অর্থ তাদেরকে অবধারিত আযাবের সিদ্ধান্ত দ্বারা পরিবেষ্টন করে আছেন। এভাবে এখানে দেয়া হয়েছে বদর প্রান্তরের ধ্বংস হওয়ার সুসংবাদ । তাই হয়েছিলো । বদর যুদ্ধে তাদের অনেকে হয়েছিলো নিহত অথবা বন্দী। অবশিষ্টরা পরাজয়ের গ্রানি মাথায় নিয়ে এসেছিলো পালিয়ে । ওই ঘটনাটি সুনিশ্চিত ছিলো। তাই এখানে ব্যবহৃত হয়েছে অতীতকালের শব্দরূপ। অর্থাৎ যেনো তা ঘটেই গিয়েছে। আবু ইয়ালীর বর্ণনায় হজরত উম্মে হানী থেকে এবং ইবনে মুনজিরের বর্ণনায় হাসান বসরী সূত্রে এসেছে, রহস্যাচ্ছন্ন মেরাজের রাত্রি অবসান হলো। সকালে রসুল স. কুরায়েশদের এক সমাবেশে মেরাজের ঘটনা জানালেন। তারা রসুল স. এর কথা হেসে উড়িয়ে দিলো তারা । কেউ কেউ আবার বিভিন্ন রকম প্রশ্ন করে, সত্যাসত্য যাচাই করে দেখলো । জানতে চাইলো বায়তুল মাকদিসের বিবরণ, তাদের মক্কাভিমুখী কাফেলার সংবাদ ইত্যাদি। রসুল স. তাদের সকল প্রশ্রের সঠিক জবাব দিলেন। বিস্মিত ও অভিভূত ওলীদ বিন মুগীরা তখন বলে উঠলো, এ লোক নিশ্চয় যাদুকর । তখন অবতীর্ণ হলো আয়াতের পরবর্তী বাক্যটি। বলা হলো-__ “আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য ।' একথার অর্থ __ আমি মেরাজের ঘটনাকে এবং দোজখের অভিশপ্ত “যাক্কুম' বৃক্ষকে বানিয়েছি সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য ফেতনা বা পরীক্ষা । অর্থাৎ এ দু'টোকে যারা বিশ্বাস করে তারা ইমানদার ৷ আর যারা অবিশ্বাস করে তারা কাফের। উল্লেখ্য যে, মেরাজের ঘটনা প্রকাশ করার পর মক্কার অংশীবাদীরা তো অস্বীকার করেছিলোই, তাদের সতীর্থ হয়েছিলো কিছুসংখ্যক দুর্বল বিশ্বাসীও। এভাবে বিশুদ্ধচিন্ত বিশ্বাসীদের স্পষ্টরূপে পৃথক করা হয়েছিলো অবিশ্বাসীদের থেকে । এখানে “রু*ইয়া' দের্শন) কথাটির মাধ্যমে প্রমাণিত হয় যে, রসুল স. এর মেরাজ হয়েছিলো স্বপ্নের মাধ্যমে ৷ বোখারীর বর্ণনায় তাই এসেছে, জননী আয়েশা বলেছেন, রসুল স. এর মেরাজ হয়েছিলো রূহানীভাবে, সশরীরে নয়। কিন্তু হজরত ইবনে আব্বাস বলেছেন, “রুষ্ইয়া' অর্থ চর্মচক্ষের দর্শন। হজরত সাঈদ জুরাইজ এবং অধিকাংশ আলেম এই অভিমতই পোষণ করেন । আরববাসীরা বলে “রআইতু বিআইনী রু'ইয়াতান (আমি স্বচক্ষে দেখেছি)। এবং 'রুইয়ান' কথা দু'টোর অর্থও-_ আমি নিজ চোখে দেখেছি । “রুইয়াত্* ও “রুইয়া" শব্দ দু'টো সমার্থক । কোনো কোনো আলেম আবার বলেছেন, রসুল স. এর মেরাজ হয়েছিলো দু'বার__- একবার রূহানীভাবে, আর একবার সশরীরে । অক্সীরে মহরী১১ |||||| 2|া100]18,01
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।