Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

0 পূর্ববর্তিগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা হইতে বিরত রাখে। আমি স্পষ্ট নিদর্শনম্বরূপ সামূদের নিকট উ্ট্ী পাঠাইয়াছিলাম, অতঃপর তাহারা উহার প্রতি জুলুম করিয়াছিল। আমি ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি। (0) স্মরণ কর, আমি তোমাকে বলিয়াছিলাম যে, তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করিয়া আছেন । আমি যে দৃশ্য তোমাকে দেখাইয়াছি তাহা ও কুরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য । আমি উহাদিগকে ভীতি প্রদর্শন করি কিন্তু ইহা উহাদিগের তীব্র অবাধ্যতাই বৃদ্ধি করে। প্রথমে বলা হয়েছে__ 'পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা থেকে বিরত রাখে ।' একথার অর্থ__ মন্কার মুশরিকেরা পূর্ববর্তী যুগের মুশরিকদের মতোই অবিমৃশ্য, উন্নাসিক ও গৌয়ার। তাদের পূর্বসূরীরা তাদের নবী-রসুলগণের নিকটে বিভিন্ন মোজেজা দেখতে চেয়েছিলো । এরাও সেরকম চায়। তাদের পূর্বসূরীরা মোজেজা দেখেও ইমান আনেনি । তাই তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম । এখন যদি আমি মোজেজার প্রকাশ ঘটাই তবে এরাও মোজেজার অবমাননা করবে । ফলে পূর্ববর্তীদের মতোই ধ্বংস হয়ে যাবে । কিন্তু আমার আখেরী নবীর উম্মতকে ধ্বংস করা আমার অভিপ্রায় নয়। তাই এদের অপঅভিলাষ পূরণ করা থেকে আমি বিরত রইলাম। এরপর বলা হয়েছে-_ “আমি স্পষ্ট নিদর্শনস্বরূপ ছামুদের নিকট উদ্দ্রী পাঠিয়েছিলাম, অতঃপর তারা তার উপর জুলুম করলো ।' একথার অর্থ_ ছামুদ সম্প্রদায় তাদের নবী হজরত সালেহের নিকটে চেয়েছিলো প্রস্তরাগত অলৌকিক উদ্ত্রী। আমি সে উদ্র্ী তাদেরকে দিয়েছিলাম । কিন্তু তারা সে উ্টটিকে হত্যা করে ফেলেছিলো। এভাবে হয়েছিলো আত্মঅত্যাচারের অপরাধে অপরাধী । যথোপযুক্ত শাস্তিও তারা পেয়েছিলো এজন্যে। এরপর বলা হয়েছে___ “আমি ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি।' একথার অর্থ_ মোজেজা বা নিদর্শন হচ্ছে ভয় প্রদর্শন করা। অর্থাৎ অলৌকিকত্ব দর্শনে ভীত হয়ে মানুষ যেনো সত্যধর্মে ফিরে আসে, আমি মোজেজার প্রকাশ ঘটাই সে উদ্দেশ্যেই । এরপরেও ভীত না হলে সমূলে বিনাশ করি তাদেরকে। এরকমও অর্থ হতে পারে যে__- হে আমার রসুল! আপনার সমকালীন ও অনাগত যুগের মোজেজাসমূহের বিবরণ । পরের আয়াতে (৬০) বলা হয়েছে__ “ম্মরণ করো, আমি তোমাকে বলেছিলাম যে, তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করে আছেন।' একথার অর্থ__ হে আমার রসুল! স্মরণ করুন, আমি আপনাকে পূর্বাহ্নেই এ কথা জানিয়ে দিয়েছি যে, আপনার বিরুদ্ধবাদীদের শাস্তি নিশ্চিত। আল্লাহতায়ালার মহা- তাফসীরে মাযহারী/১১৩ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।