Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ ওই সকল জনপদের লোকদের মধ্যে যারা ইমানদার তাদের ঘটাবো সাধারণ মৃত্যু, আর যারা কাফের তাদের উপরে বারংবার আপতিত করবো বিভিন্ন রকমের গজব । হজরত ইবনে মাসউদ বলেছেন, যে সকল জনপদে সুদ ও অবৈধ যৌনাচারের ব্যাপক প্রচলন হয়, ওই সকল জনপদকে আল্লাহতায়ালা ধ্বংস করে দেন। এরপর বলা হয়েছে__ “এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে।' এখানে কিতাব অর্থ লওহে মাহফুজ । হজরত উবাদা ইবনে সামেত কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, সর্বপ্রথম আল্লাহ্‌ সৃষ্টি করলেন কলমকে। তারপর তাকে লক্ষ্য করে বললেন, লেখো । কলম বললো, কী লিখবো? আল্লাহ বললেন, তকদীর। কলম তখন আদি অন্তের সকল ঘটিতব্য বিষয় লিপিবদ্ধ করলো । হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি । তিনি আরো বলেছেন, হাদিসটি দুষ্প্রাপ্য । হজরত ইবনে আব্বাস থেকে তিবরানী ও হাকেম এবং হজরত ইবনে যোবায়ের থেকে তিবরানী ও ইবনে মারদুবিয়া কর্তৃক বর্ণিত হয়েছে, একবার মক্কাবাসীরা রসুল সকাশে হাজির হয়ে বললো, মোহাম্মদ! সত্যিই যদি তুমি নবী হয়ে থাকো তবে তার প্রমাণ স্বরূপ সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করে দাও এবং নিকটবর্তী অন্যান্য পাহাড়কে সরিয়ে মক্কাসংলগ্র এলাকাকে করে দাও সমতলভূমি । আমরা ওই বিস্তীর্ণ সমভূমিতে আবাদ করবো ফল ও ফসল । তাদের এমতো আবদারের প্রেক্ষিতে আল্লাহতায়ালা তার প্রিয় রসুলকে জানালেন, আপনি যেমন চান তেমনই হবে। যদি চান, তাদের বাসনা পূরণ না হোক, তবে তাই করবো আমি । আর যদি চান, তাদের অভিলাষ ফলবতী হোক, তবে তাও করবো । কিন্তু তাদের অভিলাষ বাস্তবায়নের পর যদি তারা ইমান না আনে, তবে তাদেরকে ধ্বংস করে দিবো পূর্ববর্তী যুগের অবাধ্যদের মতো । রসুল স. বললেন, হে আমার আল্লাহ্‌! তাদেরকে অবকাশ দেয়া হোক। তাদের বাসনা পূরণ না হওয়াই উত্তম । রসুল স. এর একথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো নিম্নের আয়াত। _ সূরা বানী ইসরাইল ঃ আয়াত ৫৯,৬০_ পতিত তা চাটতে) 2 পি 24 1113. ৭ 54 পাপে নি 98122551৬-০১$০21৬5১৬৩-০৬1০৬৪ গ$ র্পা তে । এবিপি পি তা 2 বরা পা + ঠা ৩৪১৮৫%৬১১৬০৮০০৩৩ ৪০৮০৫ এ১০ 654) ৫৬০৮৬১৮১৬৬৬ 5 ৫০৮ 22373) ০ প্ঠেপা 28 পা? তুপাপারিওল চাপা নাত 255৮551১20৬ 455040 878055155১5 ৮5:%%)৮5৩ পি) ৩ ডা ি৬৩৬১-৩০৪৩ ০4 ক পর্ণ তাফসীরে যাযহারী/১১২ টু ||11111.011100119.0011

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।