দুঃঘ-দারিদ্র দূর করার অথবা কারো কোনো প্রয়োজন পূরণ করার ক্ষমতা নেই। তারাও তাদের পুজারীদের মতো সকল বিষয়ে সর্বজ্ঞ, সর্বশক্তিধর ও একমাত্র পালনকর্তা আল্লাহ্র মুখাপেক্ষী । পরের আয়াতে (৫৭) বলা হয়েছে___ “তারা যাদেরকে আহ্বান করে, তাদের মধ্যে যারা নিকটতর, তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে।' একথার অর্থ জ্বিনপূজকেরা যে সকল জ্বিনের পূজা করে, সে সকল জন তো এখন গ্রহণ করেছে মহান ধর্ম ইসলাম। এখন তো তারা ইমান ও আনুগত্যের মাধ্যমে আল্লাহ্পাকের নৈকট্য ও পারিতোষ প্রত্যাশী । কোনো কোনো আলেম বলেন, “ওয়াসীলাহ্' সীন সহযোগে (উপলক্ষ) হচ্ছে সুনির্দিষ্ট । আর ওয়াছীলাহ সদ্ সহযোগে (মিলিত) হচ্ছে সাধারণ । এই সাধারণ “ওয়াসীলা'র অর্থ একে অপরের সঙ্গে মিলিত হওয়া । আর আলোচ্য বাক্যে উল্লেখিত “ওয়াসীলা' অর্থ আবেগ বা অনুরুক্তির মাধ্যমে কোনো স্থানে বা অবস্থায় পৌছে যাওয়া । “ওয়াসীলা ইলাল্পহ' এর অর্থ এলেম ও আমলের মাধ্যমে আল্লাহ্র পথের সুরক্ষা করা এবং কায়মনোবাক্যে শরিয়তের বিধান প্রতিপালনের ইচ্ছা ও চেষ্টা করা। এভাবে “ওয়াসীলা ইলাল্লাহ্' কথাটির মর্মার্থ দীড়ায়_ আল্লাহ্র নৈকট্যলাভের উপায় অনুসন্ধান । কামুস গ্রহে রয়েছে, “ওয়াসীলা' ও “ওয়া-সেলা' অর্থ বাদশাহর দরবারের বিশেষ মর্যাদা ও নৈকট্য । এভাবে “ওয়াস্সালা ইলাল্পহি তাওয়াস্সালা' কথাটির অর্থ দীড়ায__ সে এমন আমল করেছে, যার দ্বারা সে পৌছে গিয়েছে আল্লাহ্র নৈকট্যভাজনতার স্তরে ।'আইফ্যুহম আকুরাবু' অর্থ তাদের মধ্যে যারা নিকটতর। এভাবে সম্পূর্ণ বক্তব্যটি দীড়িয়েছে__ তাদের মধ্যে যারা অধিকতর নৈকট্যভাজন, তারা আল্লাহৃতায়ালার আরো অধিক নৈকট্যলাভের 'ওয়াসীলা' বা উপায় অন্বেষণ করে। অতএব যারা নৈকট্যভাজন নয়, তাদের অবস্থা সহজে অনুমেয় । এরকম বলেছেন জুজায । কোনো কোনো তাফসীরকার আবার বলেছেন, এখানকার বক্তব্যটি হবে এরকম-_- তারা এমন ব্যক্তিত্বের অনুসন্ধান করে, যারা আল্লাহতায়ালার সর্বাপেক্ষা অধিক নৈকট্যশীল। অথবা বক্তব্যটির মর্ম হতে পারে এরকম __ তারা আল্লাহতায়ালার অধিকতর নৈকট্যকামী। অর্থাৎ আল্লাহ্র নৈকট্যলাভের জন্য তারা উচ্চাশা পোষণকারী, একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে অধিকতর নৈকট্য প্রত্যাশী ৷ এরপর বলা হয়েছে___ 'তার দয়া প্রত্যাশা করে ও তার শাস্তিকে ভয় করে।' একথার অর্থ_ ওই সকল জ্বিন ইসলাম গ্রহণের কারণে আল্লাহতায়ালার নৈকট্যলাভ করা সত্তেও আরো অধিক নৈকট্য অর্জনের উপায় অনুসন্ধান তো করেই, তদুপরি তারা চায় আল্লাহ্র দয়া এবং ভয় করে তার শাস্তিকে। সুতরাং অংশীবাদীরা কোন যুক্তিতে তাদের উপাসনা করতে চায়? অক্ষর মাহারী৯১৮ ||| 2|100118.001
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।