বংশগত ও সম্পদগত আভিজাত্য মানুষের প্রকৃত যোগ্যতার মাপকাঠি নয়, যার কারণে চিরস্থায়ী কল্যাণ লাভ করা যায়। বরং মানুষের প্রকৃত যোগ্যতা সম্পর্কে জানেন কেবল আল্লাহ্। জানেন, কে সৃচনাগত দিক থেকে চিরসৌভাগ্যশালী এবং কে চিরবঞ্চিত। এরপর বলা হয়েছে_“আমি তো নবী-গণের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি।' একথার অর্থ স্বভাবগত ও প্রবৃত্তিগত দিক দিয়ে আমি আমার নবীগণকে মর্যাদায়িত করেছি এবং তাদের পার্থিব শরীরকেও করেছি পবিত্র ও নিম্পাপ। তাই শ্রেষ্ঠত্বের প্রতিভূ তারাই । পার্থিব ধন-সম্পদ ও আভিজাত্য কখনোই শ্রেষ্ঠত্ব স্মারক নয়। আর আমি নবীগণের মধ্যেও মর্যাদার ন্যুনাধিক্য ঘটিয়েছি। কাউকে কাউকে শ্রেষ্ঠত্ দিয়েছি কারো কারো উপর । তাই সকলেই শ্রেষ্ঠ হলেও কেউ কেউ আবার অন্যাপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ । আলোচ্য আয়াতের তাফসীর ব্যপদেশে কাতাদা বলেছেন, আল্লাহতায়ালা তার কোনো কোনো নবীকে বিশেষভাবে অর্যাদায়িত করেছেন। যেমন হজরত ইব্রাহিমকে করেছেন খলিল(বন্ধ)। হজরত মুসার সঙ্গে করেছেন বাক্যালাপ। হজরত উঈসাকে সৃষ্টি করেছেন পিতা ব্যতিরেকে, কেবল “কুন' হেও) আদেশের মাধ্যমে । আমি বলি, হজরত ঈসাকে আরো অনেক ফযীলত দান করেছেন আল্লাহতায়ালা । যেমন তাকে দিয়েছিলেন দুগ্ীপোষ্য শিশু অবস্থায় কথা বলার শক্তি। দিয়েছিলেন কিতাব ও হেকমত। তওরাত ও ইঞ্জিলের জ্ঞান। রূহুল কুদুসকে (হজরত জিবরাইলকে) করে দিয়েছিলেন তার সাহায্যকারী । কাতাদা আরো বলেছেন, আল্লাহতায়ালা হজরত সুলায়মানকে দান করেছিলেন এক বিস্ময়কর সাগ্রাজ্য। মানুষ-জ্িন সকলেই ছিলো তার আজ্ঞাবহ জ্বনদেরকে তিনি বন্দী করে রাখতে পারতেন। আর তিনি হজরত দাউদকেও দান করেছিলেন বিশেষ সম্মান । দিয়েছিলেন যবুর। শেষে বলা হয়েছে__ “দাউদকে আমি যবুর দিয়েছি।' উল্লেখ্য যে, হজরত দাউদকেও আল্লাহতায়ালা বানিয়েছিলেন রাজ্যাধিকারী । কিন্তু সেকথা এখানে বলা হয়নি। বলা হয়েছে কেবল যবুর কিতাব প্রদানের কথা । মক্কার অংশীবাদীরা পার্থিব বিস্ত-বৈভব ও সামাজিক নেতৃত্-কর্তৃত্বকেই মনে করতো প্রকৃত শ্রেষ্ঠতৃ। এসকল কিছু রসুল স. এর ছিলো না বলেই তারা রসুল স.কে নবী বলে স্বীকার করতে কুগ্ঠিত ছিলো। আলোচ্য আয়াতে শ্রেষ্ঠত্ব সম্পর্কে তাদের অপধারণাকে নাকচ করে দেয়া হয়েছে। বলা হয়েছে জ্ঞান ও হেকমতই হচ্ছে শ্রেষ্ঠত্বের ভিত্তি। আর এই শ্রেষ্ঠত্ব তিনি দিয়েছেন তার বার্তাবাহকগণকে । তাদের মধ্যে আবার কাউকে কাউকে দিয়েছেন বিশেষ ফযীলত । যেমন নবী দাউদকে দিয়েছেন যবুর নামের আকাশী গ্রস্থখানি। এভাবে পরোক্ষভাবে বলে দিয়েছেন যে, সর্বশেষের রসুল ও তার উপরে অবতীর্ণ কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ । আর সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মতেরাও সর্বশ্রেষ্ঠ উম্মত । কেননা যবুর কিতাবে বলা তাফসীরে যাযহারী/১০৮ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।