Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

পরিজ্ঞাত।' আপনার একনিষ্ঠ অনুচরবর্গকেও এরকম বলতে নির্দেশ দিন। তাদেরকে গালিগালাজ করা ও তাদের মূর্খতাসুলভ কথাবার্তার জবাব দেয়াও ঠিক নয়। স্পষ্ট করে একথাও বলা ঠিক নয় যে, “তোমরা দোজখী ।' এতে করে কলহ বৃদ্ধি পাবে। তাছাড়া একথাও তো কারো জানা নেই যে, তারা জীবন সমাপন করবে কিসের উপরে? অবিশ্বাসে না বিশ্বাসে । এরকম হওয়াও তো সম্ভব যে, মৃত্যুর পূর্বে যে কোনো সময় তারা হয়ে যাবে ইমানদার। এ জ্ঞান তো আল্লাহ্‌ ছাড়া অন্য কারো নেই। কালাবী বলেছেন, এখানে সম্বোধন করা হয়েছে বিশ্বাসীদেরকে। সেক্ষেত্রে মর্মার্থ দীড়ায়__ আল্লাহৃতায়ালা কোনো কিছু করতে বাধ্য নন। অভিপ্রায় ও ক্ষমতা প্রয়োগের ব্যাপারে তিনি চিরস্বাধীন, চিরমুক্ত। সেকথাই এখানে দ্যর্থহীনতার সঙ্গে জানিয়ে দেয়া হয়েছে এভাবে__ ইচ্ছে করলে তিনি তোমাদের প্রতি দয়া করবেন, আবার ইচ্ছে করলে প্রদান করবেন শাস্তি । অর্থাৎ ইচ্ছে করলে আল্লাহ্‌ তোমাদেরকে অংশীবাদীদের উপরে বিজয়ী করে দিবেন, অথবা ইচ্ছে করলে তোমাদের উপরে প্রবল করে দিবেন তাদেরকে । এরপর বলা হয়েছে__ “আমি আপনাদেরকে তাদের অভিভাবক করে পাঠাইনি। একথার অর্থ__ হে আমার রসুল! আমি তো আপনাকে এবং আপনার অনুচরগণকে এমতো দায়িত্ব দান করিনি যে, আপনারা সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে জোর করে মুসলমান বানাবেন বা বিভিন্নভাবে উত্যক্ত করে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করবেন। আপনি তো কেবল শুভসমাচার প্রদাতা এবং ভীতি প্রদর্শনকারী । পথ প্রদর্শনের দায়িত্ব তো আমার । সুতরাং আশ্রয় করুন বিন্আ্ বচন ও সুন্দর আচরণকে। সাথীদেরকেও এরকম নির্দেশ দিন । আর তাদের দিক থেকে আগত কষ্ট-বিপদকে মোকাবিলা করতে বলুন ধৈর্ষের মাধ্যমে । এর পরের আয়াতে (৫৫) বলা হয়েছে-_ “যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে, তাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন।' একথার অর্থ__ আকাশ ও পৃথিবীতে যারা বা যা কিছু আছে, তাদের প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহ্‌ সম্যক অবগত। কারণ তিনিই সবকিছুর স্রষ্টা ও পালনকর্তা। তিনি জানেন মানুষের মধ্যে কে নবুয়তের যোগ্য এবং কে যোগ্য বেলায়েতের । আর সত্যপ্রত্যাখ্যানই বা কার অনড় অদৃষ্টলিপি। মক্কার মুশরিকেরা বিস্মিত হয়ে বলতো, আবু তালেবের এতিম ভ্রাতুষ্পুত্র আবার নবী হতে পারে কীভাবে? কীভাবে বেলাল ও সুহাইবের মতো ক্রীতদাসেরা হতে পারে আল্লাহ্‌র প্রিয়ভাজন । আর বেহেশত-দোজখ যদি থেকেই থাকে, তবে মক্কার অভিজাত কুরায়েশ নেতৃবৃন্দ নারকী হবে কেনোঃ তাদের এমতো অপকথনের যথোপযুক্ত জবাব দেয়া হয়েছে আলোচ্য আয়াতে । বলা হয়েছে, ॥॥/||.2|1100118,0] গক্সীর মমহার/১০৭

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।