Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

0) তোমাদিগের প্রতিপালক তোমাদিগকে তালতাবে জানেন। ইচ্ছা করিলে তিনি তোমাদিগের প্রতি দয়া করেন এবং ইচ্ছা করিলে তোমাদিগকে শাস্তি দেন; আমি তোমাদিগকে উহাদিগের অভিভাবক করিয়া পাঠাই নাই। 7) যাহারা আকাশমগ্ডলী ও পৃথিবীতে আছে তাহাদিগকে তোমার প্রতিপালক ভালভাবে জানেন। আমি তো নবীগণের কতককে কতকের উপর মর্যাদা দিয়াছি; দাউদকে আমি জবুর দিয়াছি। প্রথমে বলা হয়েছে__- “আমার দাসদেরকে যা উত্তম তা বলতে বলো।' একথার অর্থ__ হে আমার রসুল! আপনার পার্্চরগণকে ইসলাম প্রচার করতে বলুন নম্রতা, শুভমনোবৃত্তি ও হৃদয়স্পর্শী যুক্তির মাধ্যমে । পরিহার করতে বলুন উগ্রতা ও মূর্খজনোচিত বিতর্ক । হাসান বলেছেন, অংশীবাদীদেরকে বলতে হবে, আল্লাহ্‌ আপনাকে সোজা পথ প্রদর্শন করুন। উল্লেখ্য যে, এই আয়াত অবতীর্ণ হয়েছে জেহাদের অনুমতি প্রদানের পূর্বে । কোনো কোনো বর্ণনায় এসেছে, হজরত ওমর সম্পর্কে অবতীর্ণ হয়েছে এই আয়াত। জনৈক অংশীবাদী তাকে গালি দিয়েছিলো । এই আয়াতের মাধ্যমে হজরত ওমরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাকে ক্ষমা করার জন্য । কোনো কোনো আলেম বলেছেন এখানে “যা উত্তম' বলে বুঝানো হয়েছে কলেমায়ে এখলাস ও লা ইলাহা ইন্পাল্লাহ্‌কে । কোনো কোনো মুফাসসির বলেছেন, আলোচ্য আয়াতের নির্দেশনাটি একটি সাধারণ নির্দেশনা । অর্থাৎ এখানে সকল মুসলমানকে লক্ষ্য করে বলা হয়েছে__- ওই কথা বলবে যা সর্বোত্তম এবং ওই আচরণ অবলম্বন করবে যা সর্বোন্নত। এরপর বলা হয়েছে___ "শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উক্কানি দেয়; শয়তান মানুষের প্রকাশ্য শক্র ।' একথার অর্থ__ শয়তান মানুষে মানুষে শুরু করায় ছন্ব-কলহ, বিবাদ-বিসম্বাদ ও যুদ্ধ-বিগ্রহ। সে তো মানুষের নিশ্চিত শক্রু। কুপ্ররোচনায় মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়াই তার কাজ । সুতরাং সতর্ক হতে হবে। কথা বলতে হবে সাবধানে । চিত্তাকর্ষক ও হৃদয়হারক ভাষায় । যেনো শক্র শয়তান প্ররোচিত করার কোনো ফাকফোকড় খুঁজে না পায়। পরের আয়াতে (৫৪) বলা হয়েছে__ “তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন। ইচ্ছা করলে তিনি তোমাদের প্রতি দয়া করেন এবং ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তি দেন।' ইবনে জুরাইজ বলেছেন, এই আয়াত পূর্ববর্তী আয়াতের “যা উত্তম তা বলতে বলো' কথাটির ব্যাখ্যা। মধ্যবর্তী কথাগুলো ভিন্ন প্রসঙ্গের । এভাবে ব্যাখ্যা করলে বক্তব্যটি দীড়ায়_ হে আমার রসুল! আপনি তাফসীরে মাযহারী/১০৬ নু |||. 8]11001110,001

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।