Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। সৃষ্টির দ্বিতীয় সংস্করণ নিশ্চয় প্রথম সংস্করণ অপেক্ষা সহজ । অর্থাৎ অনস্তিত্বকে অস্তিত্ব দানের তুলনায় রূপান্তরিত অস্তিত্বের পুনরুজ্জীবন নিশ্চয় অতিসহজ | এরপর বলা হয়েছে___ “অতঃপর তারা তোমার সম্মুখে মাথা নাড়বে ও বলবে, উহা কবে? বলো, হবে সম্ভবতঃ শীঘ্বই ।' একথার অর্থ___ হে আমার রসুল! আপনার যথার্থ যুক্তি শুনে পুনরুথান দিবসকে তারা অস্বীকার করার আর কোনো উপায় খুঁজে পাবে না। তখন তারা বলবে, ঠিক আছে। না হয় মানলাম-_ কিয়ামত, হাশর, নশর এসব কথা ঠিক। কিন্তু তা কখন সংঘটিত হবে? এ পর্যন্ত কোনো লোককেই তো আমরা পুনরুথিত হতে দেখলাম না। হে আমার রসুল! তাদের এমতো কথার পরিপ্রেক্ষিতে আপনি বলুন, হবে । নিশ্চয়ই হবে । আবার সেই মহাদিবস মনে হয় খুব বেশী দূরেও নয়। এখানে সম্ভবতঃ শীঘ্েই' কথাটির অর্থ এরকমও হতে পারে যে-_ মহাপ্রলয় ও পুনরুথান সংঘটিত হবে অত্যল্প সময়ের মধ্যে । অথবা অর্থ হতে পারে এরকম-__ প্রথম সৃষ্টি থেকে দ্বিতীয় সৃষ্টি খুব বেশী দূরেও তো নয়। এর পরের আয়াতে (৫২) বলা হয়েছে__ “যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন এবং তোমরা প্রশংসার সঙ্গে তার আহ্বানে সাড়া দিবে এবং তোমরা মনে করবে তোমরা অল্পকালই অবস্থান করবে ।'একথার অর্থ_ হে আমার রসুল! আপনি জনতাকে জানিয়ে দিন, আমার হুকুমে ইস্রাফিল ফেরেশতা সেদিন তোমাদের কবর থেকে হিসাবের জন্য হাশর প্রান্তরের দিকে আহ্বান জানাবে । তখন তোমরা নিরূপায় হয়ে আমার প্রশংসা বর্ণনা করতে করতে উপস্থিত হবে সেখানে । আর তোমাদের তখন মনে হবে তোমরা অল্প সময়ের জন্য পৃথিবীতে অথবা পৃথিবী ও কবরে অবস্থান করেছিলে । কাতাদা বলেছেন, মহাবিচারের দিবসের তুলনায় পৃথিবীর জীবনকালকে মনে হবে অত্যন্ত নগণ্য। এখানে 'তোমরা প্রশংসার সঙ্গে তার আহ্বানে সাড়া দিবে' কথাটির অর্থ __ তোমরা তখন বাস্তব অবস্থা স্বনয়নে অবলোকন করে অকৃষ্ঠচিন্তে একথা স্বীকার করবে যে, আল্লাহই সকল কিছুর একক স্রষ্টা ও পুনরুতানকারী। কথাটির অর্থ এরকমও হতে পারে যে, যেমন করে আল্লাহ্‌র একনিষ্ঠ আনুগত্যকারী তার প্রশংসা বর্ণনা করে, তোমরাও তেমনি প্রশংসা বচন উচ্চারণ করতে করতে উপস্থিত হবে হাশরের ময়দানে । কোনো কোনো ভাষ্যকার বলেছেন, আলোচ্য বাক্যটির লক্ষ্যস্থল ইমানদারগণ। তারাই তখন আল্লাহ্‌র স্তব-স্তি করতে করতে অগ্রসর হবে বিচারের ময়দানের দিকে । কাফেরেরা আল্লাহ্‌র স্তব-স্তুতির কথা মুখেই আনবে না। কেবল উচ্চারণ করতে থাকবে “হায় হায়" “হায় হায়' এবং বলবে__ “হায়। এটা তো সেই ঘটনা, আল্লাহ্‌ যার কথা পূর্বাহ্নে জানিয়েছিলেন । রসুলগণ তো ঠিকই বলেছিলেন । আক্ষেপ! আমরা তো আল্লাহ্র বিধানের প্রতি অবহেলা প্রদর্শন করেছিলাম ।' বিশ্বাসীগণ সমুখিত হবে একথা বলতে বলতে__ হায়, হায়। কে আমাদেরকে স্বপ্রবিভোর নিদ্রাস্থল থেকে সমুখিত করলো । তাফসীরে মাযহারী/১০৪ ॥1|111.0|110011 9,001

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।