প্রথমে বলা হয়েছে__“দেখো, তারা তোমার কী উপমা দেয়, তারা পথভ্রষ্ট হয়েছে।' একথার অর্থ__ হে আমার রসুল! দেখুন, সত্যপ্রত্যাখ্যানকারীরা আপনাকে কতো কিছু বলে সম্বোধন করে । কেউ বলে কবি । কেউ বলে যাদুকর । কেউ বলে যাদুগ্রস্ত । কেউ বলে গণক । আবার কেউ বলে উন্মাদ । এ সকল মিথ্যা কথা বলার কারণেই তারা চিরদিনের জন্য পথভ্রষ্ট হয়েছে। যিথ্যাচারীরাই এভাবে পথভ্রষ্ট হয়। এরপর বলা হয়েছে__ এবং তারা পথ পাবে না।' একথার অর্থ-_ তারা কখনোই সত্যপথের সন্ধান পাবে না। কারণ আল্লাহ তাদের হৃদয়কে করেছেন অবরুদ্ধ, পর্দাচ্ছাদিত। এরকমও অর্থ হতে পারে যে, তারা আপনাকে ভ€সনা করবার জন্য যুখসই কোনো সম্বোধনও খুঁজে পায় না। তাই তারা একেক বার একেক কথা বলে। তাদের এমতো প্রমাণবিহীন সম্বোধন অন্ধের হাতড়িয়ে বেড়ানোর মতো। মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া ব্যক্তির মতো, যে তার কর্তব্যাকর্তব্য নির্ণয় করতে অক্ষম। পরের আয়াতে (৪৯) বলা হয়েছে___ “তারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চুর্ণ-কিচূর্ণ হলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরুথিত হবো?' এখানে “রুফাত' অর্থ ধ্বংসপ্রান্ত বা চুর্ণ-বিচুর্ণ হওয়া। “ফাতাত' এবং “হতাম' শব্দ দুটোর অর্থও এরকম । কামুস গ্রন্থে রয়েছে-_ রফাতা, ইয়ারফুতু (শব্দরূপ নাসারা, ইয়ানসুরু) অর্থ ভগ্ন, চূর্ণবিচূর্ণ। মুজাহিদ “রুফাতা' শব্দটির অর্থ করেছেন___ মাটি । জীবিত মানুষের অস্থি সুঠাম ও সজীব। আর মৃত মানুষের হাড় শুষ্ক ও ভঙ্গুর | দু'টো অবস্থা সম্পূর্ণ বিপরীত। তাই অংশীবাদীরা বিশুষ্ক হাড়গোড় নিয়ে মাটিতে মিশে যাওয়া মানুষের পুনজীবিত হওয়াকে অস্বীকার করতো । বলতো-__ আমাদের দেহ হাড়গোড়ে পরিণত ও চূর্ণবিচুর্ণ হয়ে গেলেও কি আমরা পুনরুখিত হবো? পরের আয়াতে (৫০) বলা হয়েছে__ বলো, তোমরা হয়ে যাও পাথর অথবা লোহা'। এই আয়াতের বক্তব্যের ধারাবাহিকতা চলে গিয়েছে পরবর্তী আয়াতেও (৫১)। বলা হয়েছে__ "অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন ।" এভাবে সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়াকে__ হে আমার রসুল! আপনি তাদেরকে বলে দিন, অস্বীকার করলেও পুনরুতান অবশ্যন্তাবী । মৃত্যুর পর তোমরা পাথর, লোহা অথবা অকল্পনীয় কোনো কিছুতে পরিণত হয়ে গেলেও তোমাদের পুনরুথান ঘটানো হবে। এরপর বলা হয়েছে __ “তারা বলবে, কে আমাদেরকে পুনরুখিত করবে? বলো, তিনিই যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন।' একথার অর্থ __ হে আমার রসুল! আপনার মুখে পুনরুখানের অনিবার্ধতার কথা শুনে অংশীবাদীরা বলবে, কে আমাদেরকে পুনরুখিত করবে? আপনি বলবেন, তিনিই যিনি টু তাফসীরে মাযহারী/১০৩ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।